ফের বড় পর্দায় ফিরছেন শিল্পা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৭ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
বড় পর্দায় থেকে দূরে আছেন ১৩ বছর হলো। লাইট-ক্যামেরা-অ্যাকশন ও আলোর ঝলক দেখলেও ক্যামেরায় সামনে মুখস্থ কথা না বলেই এতগুলো বছর কাটিয়ে দিলেন অভিনেত্রী। তবে এবার ফিরে আসছেন। ‘নিকম্মা’ সিনেমায় অভিমন্যু দস্যানি ও শার্লি সেটিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শিল্পা শেঠিকে। এই সিনেমার পরিচালক সাব্বির খান।
২০০৭-এ ‘আপনে’ সিনেমায় সবশেষ দর্শক তার অভিনয় উপভোগ করেছিলেন। ৪৪ বছরের অভিনেত্রী এরপর অভিনয় থেকে দূরে যান। এর আগে ‘লাইফ ইন মেট্রো’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। এরপর বড় পর্দায় প্রায় দেখাই যায়নি। যদিও মাঝেমধ্যে ‘ওম শান্তি ওম’, ‘দোস্তানা’ ও ‘ঢিসকিয়াঁও’-র মতো সিনেমায় ছোটখাটো ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
বড় পর্দায় ভালোভাবে প্রত্যাবর্তনের কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পা শেঠি লেখেন, হ্যাঁ, এটা সত্য। ১৩ বছরের দীর্ঘ বিশ্রাম শেষ হচ্ছে। নিকম্মা সিনেমায় আবার আমাকে দেখা যাবে, একথা জানাতে গিয়ে উৎসাহিত বোধ করছি।
এই সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক হচ্ছে গায়িকা শার্লি সেটিয়ার। ইউটিউবে যথেষ্ট জনপ্রিয় তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর এই সিনেমা মুক্তি পাবে।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?








