ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১০:৪৯:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

ফের বাংলা সিনেমায় বলিউড অভিনেত্রী বিদ্যা বালান

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২২ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। জন্মসূত্রে তিনি দক্ষিণী হলেও মনে প্রাণে বাঙালি। ক্যারিয়ারের শুরুতেও তিনি অভিনয় করেছিলেন বাংলা সিনেমায়। পরিচালক গৌতম হালদারের  ‘ভালো থেকো’ সিনেমা ছিল সেটি। ওই সিনেমাতে অভিনয় করেই চলচ্চিত্রে অভিষেক হয় তার। নতুন খবর হচ্ছে দীর্ঘ দিন পর আবারও তিনি বাংলা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন।

বাংলার প্রতি, বাঙালির প্রতি বিদ্যার দরদ অনেক। বিভিন্ন সাক্ষাৎকারে বার বার তিনি এ কথা বলেছেন। এমনকি তিনি রবীন্দ্রনাথের কবিতা ও গান বেশ পছন্দ করেন।

বলিউডে যখন বিদ্যা প্রথম সিনেমা করেন সেটিও ছিল একজন বাঙালি পরিচালকের। পরিচালক প্রদীপ সরকারের সিনেমা ‘পরিণীতা’ ছিল সেটি। ওই সিনেমা বিদ্যাকে বলিউডে এনে দেয় নতুন পরিচিতি। তারপর অবশ্য আর তাকে পেছনে তাকাতে হয়নি।

শোনা যাচ্ছে, আবারও বাংলা সিনেমাতে অভিনয় করতে চলেছেন এ অভিনেত্রী। সিনেমাটি পরিচালনা করবেন শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়।

শৈবাল- লীনার এই সিনেমার গল্প একেবারে সাম্প্রতিক। অনেক মেয়েই নিজের কিংবা পরিবারের পছন্দে বিদেশে চাকরি করেন- এমন পাত্রকে বিয়ে করেন। বিয়ের পর বিদেশে গিয়ে তারা অনেক সময় নিপীড়ন ও অত্যাচারিত হন। অনেক আশা নিয়ে নতুন সংসারের স্বপ্ন নিয়ে বিদেশে গেলেও বাস্তবে ঘটে উল্টো। তাদের হ্যাপি ফ্যামিলি আ্যলবামের পেছনে থেকে যায়  অজানা অনেক কথা, যা বলা হয় না। সিনেমাতে এমন নারীর জীবন কাহিনি তুলে ধরবেন শৈবাল-লীনা।

সব ঠিক থাকলে এ বছরের মাঝামাঝি বা শেষের দিকে শুরু হবে সিনেমার শুটিং।

-জেডসি