ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ২২:৫৪:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

ফের বাড়ছে যমুনার পানি, বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩০ পিএম, ১ জুলাই ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রথম দফার বন্যার রেশ না কাটতেই টাঙ্গাইলে ফের বাড়তে শুরু করেছে যমুনা, ঝিনাই, ধলেশ্বরীসহ সকল নদ-নদীর পানি। এখনো জেলার কয়েক হাজার পরিবার পানিবন্দি রয়েছে। তার ওপর নতুন করে পানি বৃদ্ধির ফলে নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। যে সমস্ত এলাকা থেকে পানি নেমে গিয়েছিলো সে সমস্ত এলাকার নিম্নাঞ্চলে আবারও নতুন কর পানি প্রবেশ করছে।

ঈদুল আজহাকে সামনে রেখে লালন পালন করা গবাদিপশু নিয়ে শঙ্কা ভর করছে ছোট ছোট খামারিদের মাঝে। এমনিতে গো-চারণ ভূমিতে পানি উঠায় ঘাস পঁচে নষ্ট হয়ে গেছে। বেড়েছে খড়সহ গো-খাদ্যের দামও। নতুন করে পানি বৃদ্ধি পাওয়ায় চরম হতাশার মধ্যে রয়েছে তারা।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে, ঝিনাই নদীর পানি ১৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার নিচ দিয়ে এবং ধলেশ্বরী নদীর পানি ১৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও বৃদ্ধি পাবে।