ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২২:৪৬:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

ফের বিয়ে করলেন শমী কায়সার

বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০০ এএম, ১০ অক্টোবর ২০২০ শনিবার

অভিনেত্রী শমী কায়সার ও তার বর রেজা আমিন

অভিনেত্রী শমী কায়সার ও তার বর রেজা আমিন

আবার বিয়ে করেছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিয়ের পিড়িতে বসেন তিনি।  পুরোপুরি ঘরোয়া আয়োজনে এ বিয়ে সম্পন্ন হয়েছে বলে এই অভিনেত্রীর পারিবারিক সূত্র জানিয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, বরের নাম রেজা আমিন। দীর্ঘদিন ধরেই তাদের পরিচয় ছিল বলে জানা গেছে।

প্রসঙ্গত, শমী কায়সার এর আগে ২০০৮ সালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরাফাতকে বিয়ে করেন। তারও আগে ১৯৯৯ সালে ভারতীয় বিজ্ঞাপন নির্মাতা রিঙ্কুকে বিয়ে করেছিলেন এই অভিনেত্রী। শোবিজে ঢাকা থিয়েটার থেকে যাত্রা শুরু করলেও নব্বইয়ের দশকে অসংখ্য একক ও ধারবাহিক নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান শমী কায়সার। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার ও পান্না কায়সার দম্পতির মেয়ে শমী নাটক নির্মাণেও সুনাম কুড়ান। ধানসিঁড়ি নামে তার একটি প্রযোজনা প্রতিষ্ঠানও আছে।