ফের হাসপাতালে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৮ পিএম, ২৭ এপ্রিল ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।
তার হাসপাতালে যাতায়াতে নিরাপত্তার ব্যবস্থা করতে ইতোমধ্যে পুলিশকে বিএনপির পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। রাত ৮ থেকে ৯টার মধ্যে খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হতে পারে বলে জানা গেছে।
গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি ছাড়াও বাসভবন ফিরোজার আরও আটজন ব্যক্তিগত স্টাফ আক্রান্ত হন। তাদের চিকিৎসাও বাড়িতেই চলছে। ইতিমধ্যে বেশ কয়েকজনের করোনা নেগেটিভ রিপোর্ট আসলেও খালেদা জিয়ার এখনো পজিটিভ রিপোর্ট এসেছে। যদিও চিকিৎসকদের দাবি, তার শরীরে করোনার কোনো উপসর্গ এখন নেই। তিনি স্থিতিশীল আছেন।
এর আগে গত শনিবার খালেদা জিয়ার দ্বিতীয় দফা করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা জানিয়ে তার চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী গণমাধ্যমে বলেন, তার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা দরকার। আমরা মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বসে আগামী কয়েকদিনের মধ্যে সেগুলো করিয়ে নেব।
জানা গেছে, গত ১৫ এপ্রিল রাতে এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়েছিল। আজও হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করানো হবে। দুর্নীতির মামলায় কারাগারে যাওয়ার পর অনেক দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। করোনার প্রকোপ দেশে দেখা দেয়ার শুরুর দিকে গতবছর ২৫ মার্চ তিনি হাসপাতাল থেকে মুক্তি পান।
সরকারের নির্বাহী আদেশে মুক্তির পর থেকে গুলশানের বাসায় অবস্থান করছিলেন খালেদা জিয়া। সম্প্রতি করোনা শনাক্ত হওয়ার পর গত ১৫ এপ্রিল প্রথমবারের মতো বাসা থেকে বের হয়েছিলেন তিনি।
-জেডসি
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ


