ফেসবুকে আপত্তিকর ছবি, এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৮ এএম, ১৬ নভেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
ফেসবুকে আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়ায় লজ্জায় আকলিমা আক্তার আঁখি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার দুপুরে পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গলী ইউনিয়নের পাঁচ পুঙ্গলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আকলিমা আক্তার আঁখি পাঁচ পুঙ্গলী গ্রামের আলাউদ্দিন মন্ডলের মেয়ে ও এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, পুঙ্গলী উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করা অবস্থায় সহপাঠীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আঁখির। এক সময় তাদের ঘনিষ্ঠতা বাড়ে। প্রেমিক তাদের অন্তরঙ্গ সময়ের কিছু ছবিও তুলে রাখে। সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর ওই প্রেমিক আঁখির আপত্তিকর কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে। এতে আঁখি ও তার পরিবারের লোকজন সামাজিকভাবে অপদস্থ হন। লজ্জা ও ক্ষোভে মেয়েটি আত্মহত্যা করে বলে ধারণা স্থানীয়দের।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, আঁখির বাবা একজন দিনমজুর। সোমবার সকালে কাজে বাইরে বের হন। পরে তার জন্য খাবার নিয়ে যান স্ত্রী। এ ফাঁকে বাড়িতে একা থাকা অবস্থায় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে আঁখি। ঘরে গিয়ে মা আঁখির ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হয়েছে। আত্মহত্যার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা



