ফেসবুকে পোস্ট দিয়ে ২২ বছর পর পরিবারের সন্ধান পেলেন তরুণী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৪ এএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
ফেসবুকে পোস্ট দিয়ে ২২ বছর আগে হারিয়ে যাওয়া পিতৃপরিচয় খুঁজে পেলেন পাকিস্তানি তরুণী তাহরিম রিদা। তার বাবার বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার ফাজিলের ঘাট এলাকায়।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ৩টা ৫৭ মিনিটে নিজের ফেসবুক আইডি থেকে রিদা ‘আমাদের ফেনী গ্রুপে’ স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, আমি এখানে আমার বাবার পরিবারের সদস্যদের খুঁজতে এসেছি। আমার বাবা বাংলাদেশের ফেনী থেকে পাকিস্তানে এসেছিলেন। তার নাম মুহাম্মদ কাসিম আজাদ, আমার দাদার নাম তফাজুল হক। ২০০৪ সালে পাকিস্তানে এসে আমার বাবা (আজাদ) আমার মাকে (মেহবুবা) বিয়ে করেন। এরপর বাংলাদেশে ফিরে বাবা অসুস্থ হয়ে মারা যান। বাবার পরিবার সম্পর্কে আমি আর কিছুই জানি না।
গ্রুপে চাচার একটি ছবি দিয়ে তিনি আরও লেখেন, আবু সাদিক আমার বাবার বড় ভাই। যদি কেউ এ পরিবার সম্পর্কে কিছু জানেন তবে আমাকে জানাবেন। তাহলে আমার পরিবারের সঙ্গে আমার দেখা হবে-এটা হবে আমার জন্য খুবই আনন্দের। রিদার এমন স্ট্যাটাস দেওয়ার ২৩ মিনিটের মধ্যে তার বাবার পরিবারের সদস্যদের সঙ্গে তার পরিচয় হয়। ফুফু ও ফুফাতো বোনের ছেলের সঙ্গে তার কথা হয়।
আমাদের ফেনীর অ্যাডমিন ইমদাদুল হক বলেন, রিদার বাবা দেশে এসে তার মাকে চিঠি পাঠাত। চিঠিতে উল্লেখিত ঠিকানা সংগ্রহ করে ফেনী শব্দ পান রিদা। এরপর গুগলে সার্চ করে জানতে পারেন ফেনী একটি জেলা। পরবর্তী সময়ে তিনি ‘আমাদের ফেনী গ্রুপটি’ পান। ইংরেজিতে বিস্তারিত লিখে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন। এডমিন প্যানেল সেটি বাংলায় অনুবাদ করে আবার পোস্ট দেয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় রিদার বাবার পরিবারের সদস্যদের কাছে বার্তাটি পৌঁছে যায়।
তাহরিম রিদা বাবার পরিবারের সদস্যদের পরিচয় পেয়ে বলেন, ফেনীর মানুষকে কি বলে ধন্যবাদ দেব সে ভাষা আমার নেই। খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট








