ফেসবুকে প্রেম করে সাক্ষাতে গিয়ে অপহরণ, নারীসহ আটক ৮
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫২ পিএম, ২১ আগস্ট ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত এক ভুক্তভোগীকে উদ্ধার ও সংঘবদ্ধ অপহরণকারী চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (২১ আগস্ট) র্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার সুনির্দিষ্ট অভিযোগের মাধ্যমে জানা যায়, কজন দুষ্কৃতকারী ভুক্তভোগী মো. শাহ্ পরানকে (৪২) আটক করে আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিসহ মারধর এবং তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করছে।
ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব-৪ এর একটি দল ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করে ঘটনার সত্যতা পায়। দলটি রোববার সকাল ৬টার দিকে আশুলিয়ায় অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধারপূর্বক আটজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন, হাছনারা (২৪), অঞ্জনা ভূঁইয়া (৪৫), মতিউর রহমান (২৮), নাজমুল হুদা (১৫), সরদার নজরুল ইসলাম (২৮), সাব্বির মিয়া (১৯), মোছা. জান্নাত (২২) ও মোছা. জামিলা ওরফে নুসরাত (১৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পাঁচ-ছয় মাস আগে ফেসবুকে হাছনারা আক্তারের সঙ্গে শাহ্ পরানের পরিচয় সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে হাছনারা শাহ্ পরানকে দেখা করার জন্য আশুলিয়ার বাইপাইল এলাকায় ডেকে নিয়ে যান।
হাছনারা কৌশলে শাহ্ পরানকে তার ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে মারধর করেন। এ ছাড়া আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিসহ মেরে ফেলার হুমকি দেন এবং তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
র্যাব কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, তারা পরস্পর যোগসাজশে ভিন্ন ভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকার সহজ সরল ছেলেদের টার্গেট করে তাদের সঙ্গে কৌশলে সখ্যতা তৈরি পরে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। পরে দেখা করার কথা বলে বাসায় এনে মারধরসহ আপত্তিকর ভিডিও ধারণ করে হুমকি দিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন।
এ চক্রের আরও কয়েকজন সদস্য পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে র্যাব-৪ তৎপর রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল









