ফেয়ারব্রেক টুর্নামেন্টের ফাইনালে জাহানারার দল
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৩ পিএম, ১৫ মে ২০২২ রবিবার
জাহানারা আলম
দুবাইয়ে ফেয়ারব্রেক টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে জাহানারা আলমের দল ফ্যালকন উইমেন। প্রথম সেমিফাইনালে জাহানারারা ২৫ রানে হারিয়েছেন স্পিরিট উইমেনকে।
শনিবার দিবারাত্রির ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ফ্যালকন। দুই ওপেনার ড্যানি ওয়াট আর চামারি আতাপাত্তুই বড় সংগ্রহের ভিত গড়ে দেন দলকে। ওয়াট ৪৮ বলে ৮৩ আর আতাপাত্তু ৫২ বলে করেন ৬৩ রান।
স্পিরিট উইমেনের নিকোলা কারে ৩০ রানে নেন দুটি উইকেট।
জবাবে নাত্তাকান চামথাম (৪০ বলে ৪২) আর সোফিয়া ডাঙ্কলের (৩০ বলে ৪৫) ব্যাটে একটা সময় ভালো অবস্থানে থাকলেও পরে আর পেরে উঠেনি স্পিরিট উইমেন।
শেষদিকে সোফি একলেস্টোন ১৮ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলে পরাজয়ে ব্যবধানই যা একটু কমিয়েছেন। ৫ উইকেটে ১৪৭ রানে থামে স্পিরিট উইমেন।
অনুজ গুরাজ ৪ ওভারে ২৬ রানে নেন ২টি উইকেট। বাংলাদেশের জাহানারা ২ ওভারে ২৩ রান দিলে তার কোটা আর পূরণ করেননি অধিনায়ক।
অপর ম্যাচে বার্মি আর্মির হয়ে ১৫ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন বাংলাদেশের অলরাউন্ডার রুমানা। ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট নেন তিনি। তার অলরাউন্ড পারফরম্যান্স দলের জন্য যথেষ্ট হলো না।
টর্নেডোস ম্যাচ জিতলেও ম্যাচ সেরার পুরস্কার জেতেন রুমানা।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল