ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ২২:৪১:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

ফোনের জন্য সন্তান বিক্রি করলেন মা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:০৩ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

নাইজেরিয়া

নাইজেরিয়া

একটি সেল ফোনের জন্য নিজ সন্তানকে বিক্রি করলেন মা। সম্প্রতি এরকম ঘটনা ঘটেছে নাইজেরিয়ায়। সেল ফোন কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি করে দেন এক মা। 

 


অভিযুক্ত মায়ের নাম  মিরাকল জনসন। স্থানীয় পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

 

পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর সন্তানকে বিক্রি করায় অনুতাপ প্রকাশ করেছেন মিরাকল জনসন। ২ লাখ নাইজেরিয়ান মুদ্রার বিনিময়ে শিশুসন্তানকে একটি অনাথ আশ্রমের কাছে বিক্রি করেন এই মা৷ 



পুলিশ সুপার জনসন কুকোমে এই ঘটনাকে গুরুতর অপরাধ বলে অভিহিত করেছেন৷ জনসন জানিয়েছেন, হতাশা থেকে তিনি সন্তানকে বিক্রি করেছেন৷ তার স্বামী কাজ করে না, স্ত্রী ও সন্তানদের ভরণ পোষণে ব্যর্থ৷ এমনকি তিনি মোবাইল ফোনও কিনতে চাননি৷ 



এদিকে জনসনের স্বামী জানান, তিনি জনসনকে সন্তান বিক্রি করতে বাধা দিয়েছিলেন৷ কিন্তু জনসন সে কথা শোনেনি। 

সূত্র: জি-নিউজ