ফোর্বসের তালিকায় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকারা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ২৬ আগস্ট ২০১৯ সোমবার
কামব্যাক করতে পারলেন না দীপিকা পাডুকোন। দীর্ঘ দিন বিদেশি ছবিতে অভিনয় করলেও পারিশ্রমিকের পরিমাণ অতটাও বাড়াতে পারলেন না প্রিয়ঙ্কা চোপড়াও। ফলে ফোর্বসের তালিকায় জায়গা পেলেন না তারা কেউ।
সম্প্রতি ২০১৮ সালের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া নায়িকাদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। দীপিকা, প্রিয়ঙ্কা তো বটেই, সে তালিকায় নেই কোনও ভারতীয় নায়িকাই।
২০১৬ সালে দীপিকা পাডুকোন এই তালিকায় ছিলেন। দশ নম্বরে তার নাম ছিল। কিন্তু তার পর থেকেই তিনি আর এই তালিকায় নেই। অন্য দিকে চলতি বছর ২০১৮–র প্রথম ১০০ সবচেয়ে প্রভাবশালী নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন প্রিয়ঙ্কা। ৯৪ নম্বরে তার নাম। কিন্তু পারিশ্রমিকে অনেক পিছিয়ে তিনি।
ফোর্বসের এই তালিকার প্রথম ১০ জন নায়িকা কারা? এবং তারা একটা ছবি করতে কত টাকা পারিশ্রমিক নেন? দেখে নিন :
এলেন পম্পেয়ো: ২ কোটি ২০ লক্ষ ডলার! যা টাকায় হিসাব করলে দাঁড়ায় ১৫৭ কোটি ৩২ লক্ষ ৭৫ হাজার! হ্যাঁ ঠিকই পড়ছেন। মার্কিন এই অভিনেত্রীর পারিশ্রমিক এতটাই। তিনি ফোর্বসের এই তালিকায় ১০ নম্বরে রয়েছেন।
চার্লিজ থেরন: মার্কিন-দক্ষিণ আফ্রিকার অভিনেত্রী চার্লিজ। ১৬৪ কোটি ৪৭ লক্ষ ৮৭ হাজার পারিশ্রমিক তার। তিনি ফোর্বসের ৯ নম্বরে রয়েছেন।
মার্গট রবি: অস্ট্রেলিয়ার অভিনেত্রী মার্গট। মার্গটের পারিশ্রমিক ২ কোটি ৩৫ লক্ষ ডলার অর্থাৎ ১৬৮ কোটি ৫ লক্ষ ৪৩ হাজার। মার্গট ফোর্বসের সর্বোচ্চ পারিশ্রমিকে নেওয়া নায়িকাদের তালিকার ৮ নম্বরে।
এলিজাবেথ মস: এলিজাবেথ মস মার্কিন নায়িকা। তার পারিশ্রমিক ২ কোটি ৪০ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় ১৭১ কোটি ৬৩ লক্ষ টাকা। এলিজাবেথ বিশ্বের সপ্তম সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া নায়িকা।
ক্যালি কুয়োকো: ক্যালি মার্কিন অভিনেত্রী। ফোর্বসের এই তালিকায় ৬ নম্বরে থাকা ক্যালির পারিশ্রমিক ২ কোটি ৫০ লক্ষ ডলার অর্থাৎ ১৭৮ কোটি ৭৮ লক্ষ ১২ হাজার টাকা।
জেনিফার অ্যানিস্টন: ব্র্যাড পিটের প্রাক্তন স্ত্রী জেনিফার। মার্কিন এই অভিনেত্রীর পারিশ্রমিক ২ কোটি ৮০ লক্ষ ডলার। যা ভারতীয় মুদ্রায় ২০০ কোটি ২৩ লক্ষ ৫০ হাজার টাকা। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতা অক্ষয় কুমার। তার পারিশ্রমিক ৩০ কোটি টাকা। জেনিফার বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী।
নিকোল কিডম্যান: একটা ছবি করতে ৩ কোটি ৪০ লক্ষ ডলার পারিশ্রমিক নেন নিকোল। বিশ্বের চতুর্থ সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া এই মার্কিন-অস্ট্রেলীয় অভিনেত্রীর ভারতীয় মুদ্রায় পারিশ্রমিকের পরিমাণ ২৪৩ কোটি ১৪ লক্ষ ২৫ হাজার টাকা।
রিসে উইদারসপুন: ফোর্বসের এই তালিকায় বেশির ভাগই মার্কিন অভিনেত্রী। রিসেও তাই। তার পারিশ্রমিক ৩ কোটি ৫০ লক্ষ ডলার বা ২৫০ কোটি ২৯ লক্ষ ৩৫ হাজার টাকা।
সোফিয়া ভারগারা: মার্কিন-কলম্বিয়ান অভিনেত্রী সোফিয়ার পারিশ্রমিক ৪ কোটি ৪১ লক্ষ ডলার। যা টাকার হিসেবে ৩১৫ কোটি ৩৭ লক্ষ টাকা।
স্কারলেট জোহানসন: একাধারে অভিনেত্রী এবং গায়িকা স্কারলেটের পারিশ্রমিক সবচেয়ে বেশি ৫ কোটি ৬০ লক্ষ ডলার অর্থাৎ ৪০০ কোটি ৪৭ লক্ষ টাকা।
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে





