ঢাকা, মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ ২১:৫৫:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

ফ্রান্সের গোপন সামরিক ঘাঁটিতে করোনার আক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪১ পিএম, ১ মার্চ ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ফ্রান্সের একটি গোপন সামরিক ঘাঁটিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি। শনিবার (২৯ ফেব্রুয়ারি) ইরানি সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।

খবরে বলা হয়েছে, প্যারিসের উপকণ্ঠে অবস্থিত ফরাসি একটি গোপন সামরিক ঘাঁটিতে করোনাভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। ফলে ঘাঁটির তৎপরতা বন্ধ করে দেয়া হয়েছে।

ফরাসি রাজধানীর উত্তরে অবস্থিত ১১০ ক্রিল বিমান ঘাঁটির কয়েকজন করোনাভাইরাসের আক্রান্ত হয়েছে বলে জানান প্রতিরক্ষমন্ত্রী। তবে আক্রান্তদের সঠিক সংখ্যা উল্লেখ করেন নি তিনি।

স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, একজন বেসামরিক কর্মীসহ অন্তত চার ব্যক্তি করোনার কবলে পড়েছে।

ঘাঁটিতে আসা-যাওয়াসহ সব তৎপরতা বন্ধ করে দেয়ার কথা উল্লেখ করে ফ্লোরেন্স পার্লি বলেন, মহামারী ছড়িয়ে পড়া সংক্রান্ত তদন্ত চলছে। একই সঙ্গে ফরাসি অন্যান্য সামরিক ঘাঁটিতে প্রতিরোধক ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

-জেডসি