ফ্রেঞ্চের পর ইউএস ওপেনও জয় করলেন সোয়াইটেক
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রবিবার
পোল্যান্ডের টেনিস তারকা ইগা সোয়াইটেকের সংগৃহীত ছবি।
২০১৬ সালের পর প্রথম নারী খেলোয়াড় হিসেবে এক বছরে দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব দেখালেন পোল্যান্ডের টেনিস তারকা ইগা সোয়াইটেক। এ বছর জুন মাসে জয় করেছিলেন ফ্রেঞ্চ ওপেনের শিরোপা, এবার জয় করলেন বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন।
শনিবার ফাইনালে পোলিশ এই ২১ বছর বয়সী তরুনী ৬-২, ৭-৬ (৭/৫) গেমে তিউনিশিয়ার ওনস জাবিরকে পরাজিত করে প্রথমবারের মত ইউএস ওপেন ও ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে নিয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় সোয়াইটেক।
নিউ ইয়র্কের আর্থার এ্যাশে স্টেডিয়ামে এক ঘন্টা ৫২ মিনিটের লড়াইয়ে পঞ্চম বাছাই জাবিরকে সরাসরি সেটে পরাজিত করেন সোয়াইটেক।
এনিয়ে ক্যারিয়ারের ১০ম শিরোপা জিতলেন এই পোলিশ তারকা। একইসাথে টুর্ণামেন্টের ফাইনালে নিজের রেকর্ডকে আরো সমৃদ্ধ করে তুললেন। শেষ ১০টি ফাইনালে একটি সেটও না হেরে তিনি সবগুলোতে জয়ী হয়েছেন।
অন্যদিকে পরাজয়ের মধ্য দিয়ে প্রথম আফ্রিকান হিসেবে নারীদের বিভাগে গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়া হলোনা জাবিরের। ২৮ বছর বয়সী এই তিউনিশিয়ান জুলাইয়ে উইম্বলডনের ফাইনালেও পরাজিত হয়েছিলেন। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা জাবির ফাইনালের পথে মাত্র একটি সেটে পরাজিত হয়েছিলেন। কিন্তু দূরন্ত সোয়াইটেকের বিপক্ষে কাল ফাইনালে পুরো ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি। নিখুঁত সার্ভিস ও অনন্য ফোরহ্যান্ডের মাধ্যমে একের পর এক পয়েন্ট আদায় করে নিয়েছেন সোয়াইটেক। এই পারফরমেন্সের বিপরীতে সাধারণত যে কোন খেলোয়াড়ই নতি স্বীকার করতে বাধ্য। জাবিরও তাই স্বাভাবিক ভাবেই পেরে উঠেননি। প্রথম সেটেই তাই সহজেই মাত্র আট মিনিটের মধ্যে সোয়াইটেক ৩-০ গেমে এগিয়ে যান। এরপর অবশ্য পরপর দুই গেম জিতে ব্যবধান ৩-২’এ নামিয়ে নিয়ে আসেন জাবির। কিন্তু পঞ্চম বাছাই বাকির তার সার্ভিস গেমে আবারো পয়েন্ট হারিয়ে ৪-২ গেমে পিছিয়ে পড়েন। এরপর আবারো ব্রেক পয়েন্ট ছিনিয়ে নিয়ে সোয়াইটেক ৬-২ গেমে প্রথম সেট জিতে নেন।
দ্বিতীয় সেটেও প্রথমেই ব্রেক পয়েন্ট আদায় করে সোয়াইটেক ৩-০ ব্যবধানে এগিয়ে যান। জাবির আবারো তার জেদী ভাব ধরে রেখে ব্যবধান ৩-২’এ নামিয়ে আনেন। নিজের সার্ভিসের সুযোগ হাতছাড়া করে সোয়াইটেককে ব্রেক পয়েন্ট উপহার দেন জাবির। এই সময়ে জাবির দারুনভাবে ম্যাচে ফিরে এসে হঠাৎ করেই ৪-৪’এ সমতা ফেরান। পরবর্তী তিনটি গেম ছিল শুধুমাত্র জাবিরের টিকে থাকার লড়াই সেই লড়াইয়ে তিনি জয়ী হলে ম্যাচটি গড়ায় টাই ব্রেকে। টাই ব্রেকে জাবির ৪-২ পয়েন্টে পিচিয়ে থাকার পর ৫-৪ ব্যবধানের লিড পান। কিন্তু এরপর আর সোয়াইটেককে পিছনে ফিরে তাকাতে হয়নি। জাবিরকে আর কোন সুযোগই দেননি তিনি। একে একে সবগুলো পয়েন্ট নিজের করে নিয়ে শিরোপা নিশ্চিত করেন।
- চিঠি আর আসে না, ডাকহরকরা হারিয়ে গেছে
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- জাইমা রহমানকে সামনে আনা বিএনপির কৌশল
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার
- ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
- ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়











