ফ্লাইটে জায়রাকে হেনস্তা করা ব্যবসায়ীর তিন বছরের জেল
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৭ এএম, ১৭ জানুয়ারি ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
সাবেক বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিমকে হেনস্তার ঘটনায় এক ব্যবসায়ীকে কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযুক্ত ভারতীয় ব্যবসায়ী বিকাশ সচদেবকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে মুম্বাই সেশনস কোর্ট।
২০১৭ সালে দিল্লি-মুম্বাই এয়ার ভিস্তারা ফ্লাইটে হেনস্তার শিকার হন দঙ্গলকন্যা খ্যাত জায়রা ওয়াসিম। ওই ঘটনার সময় তার বয়স ছিল ১৭। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বুধবার আদালত যৌন নির্যাতন থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের আওতায় অভিযুক্ত বিকাশ সচদেবকে দোষী সাব্যস্ত করেছে।
অভিযোগে জায়রা আদালতকে বলেন, মুম্বাই যাওয়ার পথে আধো ঘুমের মধ্যে তিনি টের পান পেছনের আসনে বসা একজন মধ্যবয়স্ক মানুষ তার পিঠে এবং ঘাড়ে পা দিয়ে ক্রমাগত স্পর্শ করছেন। ৫ থেকে ১০ মিনিট ধরে এমন অস্বস্তিকর অবস্থা চলে। ফোনে ওই ব্যক্তির ছবি তোলার চেষ্টা করলেও আলো কম থাকায় তা হয়নি।
এ ঘটনার পর জায়রা ওয়াসিম ইনস্টাগ্রামে তার অভিজ্ঞতা বর্ণনা দিয়ে পোস্ট দিলে তার সেই পোস্টটি ভাইরাল হয়। সেসময় ফ্লাইট থেকে নামার পরই জায়রা একটি ভিডিও ধারণ করেছিলেন।
ওই ভিডিওর সহায়তায় ব্যবসায়ী বিকাশ সচদেবকে চিহ্নিত করে পুলিশ তাকে গ্রেফতার করে। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় শ্লীলতাহানির অভিযোগের পাশাপাশি জায়রা প্রাপ্তবয়স্ক না হওয়ায় পকসো ধারাতেও অভিযোগ দায়ের হয়।
-জেডসি
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ











