ফ্ল্যাটে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী পলাতক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৭ এএম, ২৫ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসার তালা ভেঙে এক নারীর হাত-পা ও মুখ বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাতে মিজমিজি পূর্বপাড়া এলাকায় মদিনা মসজিদ সংলগ্ন হক ভিলার নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পারিবারিক কলহের জেরে হত্যার পর ঘর তালাবদ্ধ করে স্বামী সোহাগ পালিয়ে গেছে বলে অভিযোগ নিহতের পরিবারের। পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে৷
নিহত মুক্তা বেগম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানাধীন খড়মপুর গ্রামের মো. খোকন মিয়ার মেয়ে। তারা দীর্ঘদিন ধরে মো. শহিদুল্লাহ মালিকানাধীন হক ভিলার নিচতলায় ভাড়া থাকতো। নিহত মুক্তা আদমজী ইপিজেড এলাকায় অনন্ত গার্মেন্টসে এবং স্বামী সোহাগ সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় মজিব ফ্যাশনে চাকরি করতো।
বাড়িওয়ালা মো. শহিদুল্লাহ জানান, সোমবার সন্ধ্যার পর নিহতের খালা ফোন করে জানায় মুক্তার স্বামী তার স্ত্রীকে মেরে ফেলেছে। পরে আমরা মেয়ের চাচাকে ফোন করে বিষয়টি জানিয়েছি। তবে তাদের মধ্যে কখনও পারিবারিক কলহ ছিল বলে আমার জানা ছিল না।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘরের তালা ভেঙে লাশটির হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পাই। চোখে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। নিহতের স্বামী পলাতক রয়েছে।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা



