বইমেলায় আসছে মহাদেব সাহার দুই কাব্যগ্রন্থ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তীকালের অন্যতম প্রধান কবি মহাদেব সাহা। প্রেম, প্রকৃতি ও দ্রোহের কবিতার জন্য তিনি পাঠকমহলে নন্দিত।
এ বছরের অমর একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে কবির দুটি কাব্যগ্রন্থ। নাম ‘তোমার ঐশ্বর্য তোমার মাধুর্য’ এবং ‘হৃদয়ে আমার পৃথিবীর আলো’।
প্রথম কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে ’বিভাস’, আর দ্বিতীয়টি প্রকাশিত হচ্ছে ‘অনন্যা’ থেকে। দুটি কাব্যগ্রন্থের প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ।
তোমার ঐশ্বর্য তোমার মাধুর্য কাব্যগ্রন্থে স্থান পেয়েছে কবির সমসাময়িক সময়ে লেখা ৩২টি কবিতা। হৃদয়ে আমার পৃথিবীর আলো কাব্যগ্রন্থে আছে ২৬টি কবিতা।নতুন দুই কাব্যগ্রন্থ নিয়ে কবি মহাদেব সাহা বলেন, ‘বয়স আর শারীরিক অসুস্থতার কারণে এক প্রকার ঘরবন্দি হয়ে কাটছে দিন। এসবের মাঝেও লিখছি। ভেবেছিলাম এবার কোনো বই বের করব না মেলায়। কিন্তু পাঠকদের কথা ভেবে সম্মতি দিয়েছি। দুটি বইয়ের কবিতাগুলো সাম্প্রতিক সময়ে লেখা। কবিতাগুলো আশা করি ভালো লাগবে পাঠকদের।’
হৃদয়ে আমার পৃথিবীর আলো কাব্যগ্রন্থের প্রথম কবিতায় কবি লিখেছেন—‘হৃদয়ে আমার পৃথিবীর আলো, জীবন তোমাকে/তাই এতো বাসি ভালো।’ জীবনকে ভালোবেসে, কবিতাকে ভালোবেসে, পাঠকদের প্রতি কবির এ কাব্য নিবেদন বাংলা কবিতার উষ্ণভূমি আরও উষ্ণ করে তুলবে—এমনটাই প্রত্যাশা।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬




