বইমেলায় সোমা দেবের বই ‘পাখির জন্য ভালোবাসা’
নোরা নূর | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫১ পিএম, ১২ মার্চ ২০২২ শনিবার
বইমেলায় মন কেড়েছে সোমা দেবের বই ‘পাখির জন্য ভালোবাসা’
একুশে বইমেলায় এসেছে লেখক ও শিক্ষক সোমা দেবের ছোটদের জন্যে লেখা বই ‘পাখির জন্য ভালোবাসা’। এ বইয়ে মোট সাতটি গল্প রয়েছে। ছোটদের মনের গহীনে লুকিয়ে থাকা সুপ্ত বাসনাগুলো সোমা সহজ-সাবলীল ভাষায় তুলে এনেছেন কলমের টানে। এ বইয়ের পাতায় পাতায় আছে শিশু-কিশোরদের মনের অতলে থাকা ইচ্ছেগুলোর কথা।
‘পাখির জন্য ভালোবাসা’ বইয়ের প্রতিটি গল্পে প্রাণ, প্রকৃতি, পাখি সব কিছুর প্রতি শিশুদের ভালোবাসা, তাদের সংরক্ষণ করা ও বাঁচিয়ে রাখা সর্বোপরি আগামী পৃথিবীকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখার কথা বলা হয়েছে।
শুধু তাই নয়, মানবিক সম্পর্ক, মানুষের প্রতি সহানুভূতি, বিভিন্ন শ্রেণি, পেশা নির্বিশেষে সবার প্রতি মানুষের মানবিকতা জাগ্রত করার বার্তা প্রতিটি গল্পে ফুটে উঠেছে।
সোমা দেব শিশু মনস্তত্ব বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন তারা কি চায়। আর তাই তো তাদের মনের কথাই লেখক তুলে ধরেছেন। ছোটদের নানা ইচ্ছে-সংকল্প বা স্বপ্নকে তিনি শিল্পসুঁতোর বুননে তুলে এনেছেন নান্দনিক শব্দের কাঁরুকাজে।
পরিবেশ সচেতন লেখক সোমা দেব। গাছ-লতা-পশুপাখির প্রতি ভালোবাসা তার লেখাগুলোতে উঠে এসেছে। শিশুদের আন্তর্লোক দিয়ে তিনি দেখেছেন চারপাশের পরিবেশকে। বিশেষভাবে লক্ষনীয় যে, গল্পের মাধ্যমে তিনি ছোটদের সচেতন করে তুলেছেন। তাই তো তার গল্পের চরিত্রগুলো পশু-পাখি ও পরিবেশকে রক্ষা করতে এগিয়ে আসে বার বার। আর এ কারণেই এই চরিত্রগুলো পাঠকের জন্য হয়ে উঠেছে অনুকরণীয়। গল্পগুলো শুধু ছোটদের নয়, বড়দেরও বেশ ভালো লাগবে।
বইটির প্রচ্ছদ করেছেন দেশের খ্যাতিমান প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ। প্রকাশ করেছে কিশোর লেখা প্রকাশন। পরিবেশক সপ্তডিঙা। বইমেলায় সপ্তডিঙার স্টলে বইটি পাওয়া যাচ্ছে (স্টল নম্বর: ৫১৯ সোহরাওয়ার্দী উদ্যান)। মূল্য: ১৫০ টাকা।
সোমা দেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক। বড়দের পাশাপাশি শিশুসাহিত্য নিয়ে তিনি কাজ করছেন নিয়মিত। ছোটদের জন্যে লেখা তার প্রথম গল্পগ্রন্থ ‘নীলডানা প্রজাপতি, প্রকাশক পদক্ষেপ।
নতুন বই সম্পর্কে সোমা দেব বলেছেন, পাখির জন্য ভালোবাসার গল্পগুলো আমি এক ধরনের ভালো লাগা থেকে লিখেছি। ছোটদের মধ্যে এ ধরনের চিন্তা-ধারনাগুলো প্রসারিত হোক তা আমি চাই। আজকালের বাচ্চারা অনেক বেশি সচেতন। আমার বইটি পড়ে তাদের মধ্যে যদি তা আরো বৃদ্ধি পায় তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো। শিশুদের জন্য লিখতে আমি সবসময়ই ভালোবাসি।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল

