বইমেলায় স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
অমর একুশে বইমেলায় অভ্যন্তরে করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি না মানায় মেলার প্রকাশক ও দর্শনার্থীদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৯ নভেম্বর) মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে জরিমানা করা হয়।
মেলা শুরুর আগের দিন (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়, এবার মেলায় কঠোর স্বাস্থ্যবিধি মেনে অংশ নিতে হবে দর্শনার্থী ও বিক্রয় কর্মীদের। কেউ তা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে শাস্তি দেওয়া হবে। কিন্তু মেলার প্রথম চার দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে না দেখা যায়নি বাংলা একাডেমিকে। তবে আজ পঞ্চম দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
মেলা আয়োজক কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ বলেন, আজ মেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্যবিধি না মানায় তারা অনেককে জরিমানা করেছে।
জানা গেছে, মেলায় স্বাস্থ্যবিধি না মানায় দর্শনার্থী রায়হান হোসেন ও নাফিসা তারান্নুম নামের দুই তরুণ-তরুণীকে ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মুখে মাস্ক না থাকায় তাদের জরিমানা করা হয়। এছাড়া মো. নাঈম এবং ফারজানা চৌধুরী নামের দুই জনকেও একই অপরাধে ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মো. নাঈম বলেন, আসলে আমাদের মাস্কে আছে। কিন্তু ছবি তোলার জন্য মাস্ক খুলে পকেটে রেখেছিলাম।
মেলায় দর্শনার্থীদের পাশাপাশি একজন প্রকাশককেও স্বাস্থ্যবিধি না মানায় অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বাংলা প্রকাশের বিপণন ব্যবস্থাপক নূরন্নবী চৌধুরীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরেকজন প্রকাশককে সতর্ক করে দেওয়া হয়।
বইমেলার অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার। তিনি বলেন, মানুষকে সচেতন করতেই এ অভিযান। ছুটির দিন হওয়ায় সন্তানদের নিয়ে বইমেলায় অনেকেই আসছেন। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, বইমেলায় প্রবেশের সময় মাস্ক পরেই ঢুকছেন। কিন্তু ভেতরে ঢোকার পর কেউ কেউ মাস্ক খুলে পকেটে রাখছেন, পকেটে রাখছেন। তাই অপরাধ বুঝে দণ্ড দেওয়া হচ্ছে। যেসব প্রকাশনা স্বাস্থ্যবিধি মানছেন তাদের ধন্যবাদ দেওয়া হচ্ছে।
এদিকে বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মানতে মানুষের মধ্যে সচেতনতা চালাতে দেখা গেছে একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে।
তিনিবলেন, মানুষকে সচেতন করতে আমরা কাজ করছি। তারপরও কিছু মানুষ স্বাস্থ্যবিধি মানছে না।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




