বখাটের উত্ত্যক্তে অতিষ্ঠ হয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ৪ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বখাটের উত্ত্যক্তে অতিষ্ঠ হয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে কাঁঠালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উত্তর আউরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার উত্তর আউরা গ্রামের মো. নাসির হাওলাদারের মেয়ে নাসরিন আক্তার (১৩)। তিনি কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিলেন।
অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের শাহজালাল আকনের ছেলে সৈকত আকন।
নিহতের মা চম্পা বেগম বলেন, স্কুলে যাওয়ার সময় আমার মেয়েকে প্রায়ই বাজে কথা বলে বিভিন্নভাবে হয়রানি করত সৈকত। এ নিয়ে মেয়েটা সব সময় মানসিকভাবে বিরক্ত থাকত।
নিহত নাসরিনের মা চম্পা বেগম বলেন, বুধবার বিকেলে আমি আমার বাবার বাড়ি বড় কাঠালিয়া যাই। নাসরিন এ সময় বাড়িতে একা ছিল। পরে সন্ধ্যার দিকে বাড়িতে এসে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় নাসরিনকে ঝুলতে দেখি। এ সময় আমার চিৎকার শুনে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে।
কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য (মেম্বর) নুরুল আলম মিলু জানান, নাসরিন আক্তার শান্তশিষ্ট ছিল। সৈকত নাসরিনকে বিয়ের প্রস্তাব দিয়ে বিরক্ত করত। এ ঘটনার দিন মেয়েটির মা চম্পা বেগম তার বাবার বাড়ি ছিল। ঘর ফাঁকা পেয়ে সে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে কাঁঠালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও










