বগুড়া জেলা মহিলা আ.লীগের দুই নেত্রীকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৪ পিএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার
বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুরাইয়া নিগার ডরোথী ও যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্না চৌধুরী।
বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুরাইয়া নিগার ডরোথী ও যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্না চৌধুরীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
গত শুক্রবার দলের এক জরুরি সভার মাধ্যমে সব নেত্রীবৃন্দ সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিয়া সাবরিন পিংকী।
তিনি জানিয়েছেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সুরাইয়া নিগার সুলতানা ডরথী ও যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্না চৌধুরী সংগঠনের সাংগঠনিক গঠনতান্ত্রিক নিয়মনীতি ভঙ্গ করেছেন। নব-নির্বাচিত কমিটিতে স্বপদে বহাল থাকা অবস্থায় নিজ জেলা কমিটি এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিরুদ্ধে সুরাইয়া নিগার সুলতানা ডরথী বগুড়া জেলা যুগ্ম আদালতে মিথ্যা, ভুয়া যোগসাজশী, উদ্দেশ্যেপ্রণোদিত, গঠনতান্ত্রিক আইন ও বাস্তবতার পরিপন্থী মোকদ্দমা দায়ের করেন। যা সংগঠনের ভাবমূর্তি ও সংগঠনবিরোধী। তাই জেলার সব নেত্রীবৃন্দের সর্বসম্মতিক্রমে সুরাইয়া নিগার সুলতানা ডরথী এবং স্বপ্না চৌধুরীকে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য-নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের সাংগঠনিক কার্যকলাপ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।
সুরাইয়া নিগার ডরথী জানান, তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তারা এই অনিয়মতান্ত্রিকভাবে কমিটি গঠনের বিরুদ্ধে প্রমাণসহ দলীয় সভানেত্রীর কাছে সশরীরে অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছেন।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা




