ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৬:০৪:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

বগুড়ায় কাদায় পুঁতে রাখা নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ২৮ জুলাই ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বগুড়ার আদমদীঘিতে ঘলায় ফাঁস দিয়ে হত্যার পর কৃষি জমিতে পুঁতে রাখা মর্জিনা বেগম (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার নশরতপুর ইউনিয়নের মুরাইল বাজারের কুশপুকুরিয়া থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। মর্জিনা বগুড়ার দুপচাঁচিয়ার সাহারপুকুর এলকার আবুল কাশেমের স্ত্রী।

জানা যায়, উপজেলার মুরাইল বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় শফি মন্ডলের কৃষি জমিতে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় মর্জিনা বেগমকে কাদায় পুঁতে রাখা হয়। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা লাশটির কিছু অংশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।