“বঙ্গকন্যার তাঁতপ্রেম” নামক ডকু ফিল্ম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৪ পিএম, ৩০ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
নারী কল্যাণে এশিয়ার প্রথম টেলিভিশন হিসাবে প্রতিষ্ঠিত হারনেট টিভি বাংলাদেশের ৫০ বছর পূর্তি এবং প্রধানমন্ত্রীর দেশপ্রেমের অনুপ্রেরণায় ৭৫ তম জন্মদিন উপলক্ষে যুগোপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায়, গত ২৪ শে অক্টোবর-২০২১ ঢাকার ট্রপিকাল ডেইজি রেস্টুরেন্টে একটি সংবাদ সম্মেলন এবং সংশ্লিষ্ট অনুষ্ঠান বিষয়ক একটি সফল আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসনা প্রধান, চেয়ারম্যান, হারনেট টিভি এবং উপস্থিত ছিলেন, হারনেট টিভির ফাউন্ডিং সিইও আলিশা প্রধান।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মিডিয়া পার্টনার বিজনেস স্ট্যান্ডার্ড, আইস টুডে, ক্যানভাস, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি অবজারভার, প্রেস্টিজ, এসপ্লাস, উইল ম্যাগাজিন, ডিপ্লোমেটিক স্পাউস ম্যাগাজিন, নিউজ ২৪।
উক্ত অনুষ্ঠানে আলিশা প্রধান বলেন, প্রধানমন্ত্রী নারী নেতৃত্বে শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে বিশ্বনন্দিত। বাংলাদেশের তাঁতবস্ত্র এবং ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে দেশে-বিদেশে আমাদের ঐতিহ্যকে তুলে ধরেছেন প্রতিনিয়ত।
তাঁরাই অনুপ্রেরণায় বাংলাদেশের এগিয়ে থাকা ৫০ জন খ্যাতনামা নারীকে চিত্রায়িত করা হয়েছে "বঙ্গকন্যার তাঁতপ্রেম" নামক ডকু ফিল্মে খ্যাতনামা ২৫ জন দেশী ডিজাইনারদের তৈরি পোশাকে।
যাতে করে দেশের সর্ব সাধারন দেশীয় কাপড় ও পোশাক পরিধান করে দেশের ঐতিহ্যকে সুপরিচিত করে তোলে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে।
তিনি আরো উল্লেখ করেন, বাংলাদেশের মসলিনের ইতিহাস থেকে শুরু করে তাঁত শিল্প, জামদানি, এবং অন্যান্য শিল্পের কদর বর্তমান পর্যন্ত পুনরুজ্জীবিত রাখেন বঙ্গবন্ধু ও বঙ্গকন্যার অবদান।
সর্বশেষে, তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বলেন, এই ডকুমেন্টারিকে পাঠানো হবে বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন বাণিজ্য মেলায়, যাতে করে পরবর্তীতে দেশে-বিদেশে যেখানে হস্তশিল্প সর্বোচ্চ বৃহত্তম শিল্প হিসেবে সমাদৃত, সেখানে বাংলাদেশের হস্তশিল্প যেন বহির্বিশ্বে অর্থনৈতিকভাবে এবং প্রসারে বিশাল চাহিদা অর্জন করতে পারে।
এতে বাংলাদেশের শিল্পকারিগর তথা নারীরা হবে আরও স্বয়ংসম্পূর্ণ।
উক্ত পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হারনেট টিভি সংশ্লিষ্ট সকল কলাকুশলীদের নিয়ে ফোরাম ও ভবিষ্যতে আরো এমন আয়োজন পরিচালনা করবে বলে দৃঢ় প্রত্যয ব্যক্ত করে।
বঙ্গকন্যার তাঁতপ্রেম ডকু ফিল্মটির গ্রন্থনা ও পরিচালনায় ছিলেন আলিশা প্রধান এবং ফটোশুটে বিশেষ জুয়েলারি পার্টনার ছিলেন আমিসে ফাইন জুয়েলারি।
সেইসাথে উক্ত আয়োজনে আরো ভেন্যু পার্টনার ছিলেন- চাউস রেস্টুরেন্ট ও খাজানা রেষ্টুরেন্ট, মেকআপ পার্টনার- প্রাইভ, নাহিলা হেদায়েত এবং রেড বিউটি স্টুডিও ও সেলুন, স্টাইল কনসালটেন্ট - সানজিদ আরেফিন লূনা।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









