বঙ্গবন্ধু সেতু এলাকায় ৪০ কিলোমিটার যানজট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৪ পিএম, ২১ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ঘন কুয়াশার কারণে সেতু পারাপার ব্যাহত হওয়ায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের মহাসড়কে প্রায় ৪০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় দুর্ভোগে পড়েন যাত্রীরা। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত তিন দফা সেতুতে টোল আদায় বন্ধ থাকায় বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে পৌলী ব্রিজ পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু পূর্ব সেতুর ট্রাফিক ইন্সপেক্টর ইফতেখার রোকন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুয়াশা বেড়ে যাওয়ায় সামনের সব কিছু ঝাপসা হয়ে আসে। এ ছাড়া সেতুতে টোল আদায় বন্ধ থাকায় পূর্ব পাড় থেকে পৌলী ব্রিজ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যানবাহন আটকা পড়ে। প্রচণ্ড শীতে যানজটে আটকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
দিবাগত রাত থেকে সড়ক বন্ধ থাকায় যানবাহনের চাপ ছিল বেশি। পুলিশের তৎপরতায় ধীরে ধীরে গাড়িগুলো ছাড়া হচ্ছে।
এদিকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ২৫ মিনিটের পথ পার হতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগছে বলে জানান ভুক্তভোগী যাত্রীরা।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



