বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্রের শুটিং নভেম্বরে শুরু
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৭ এএম, ৮ মে ২০১৯ বুধবার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে নির্মিতব্য বহুল প্রত্যাশিত চলচ্চিত্রের শুটিং এ বছরের নভেম্বরে শুরু হবে বলে আশা করা হচ্ছে। ‘মুজিব বর্ষ ২০২০-২১’ শেষ হওয়ার আগেই এই চলচ্চিত্রের মুক্তির ব্যাপারে বাংলাদেশ-ভারত কর্মকর্তা পর্যায়ের এক সভায় মঙ্গলবার মতৈক্য হয়েছে।
ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল জানান, চলচ্চিত্রের পান্ডুলিপি লেখক অতুল তিওয়ারী এই প্রকল্পের পটভূমি গবেষণার কাজে আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। সেখানে তাকে সহায়তা করবেন বাংলাদেশী চলচ্চিত্র ব্যক্তিত্ব পিপলু খান। উভয় দেশের কর্মকর্তাদের সঙ্গে বেনেগাল শ্যাম বৈঠকে অংশ নেন।
জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও সংগ্রামের ওপর ভিত্তি করে ১৮০ মিনিটের চলচ্চিত্রটির পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়েছে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগালকে। আর অতুল তিওয়ারী নির্বাচিত হয়েছেন পান্ডুলিপি লেখক। বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে এই ছবিটি নির্মিত হবে। এমন ঘোষণা উভয় দেশের প্রধানমন্ত্রীদ্বয় আগেই দিয়েছেন।
শ্যাম বেনেগাল বলেন, ‘এই চলচ্চিত্রের জন্য বেশিভাগ অভিনেতা-অভিনেত্রী নেয়া হবে বাংলাদেশ থেকে এবং শিগগিরই আমরা অভিনেতা-অভিনেত্রী খোঁজার কাজটি শুরু করে দেব। অবশ্য বঙ্গবন্ধুর মতো মহান নেতার চরিত্রে যিনি অভিনয় করবেন তাকে পছন্দ করা হবে একটি কঠিন কাজ।’
তিনি জানান, পান্ডুলিপির আনুসঙ্গিক বিষয় ও পাত্র-পাত্রী নির্বাচনের মতো কাজ হয়ে গেলে শুটিংয়ের জন্য সর্বোচ্চ ৮০ দিন লাগবে। শুটিং পরবর্তী কাজ হবে মুম্বাইয়ে। ইংরেজি সাব-টাইটেলসহ চলচ্চিত্রটি নির্মিত হবে বাংলা ভাষায় এবং পরে অন্যান্য ভাষায় এটি তৈরি করা হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভীর নেতৃত্বে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও তথ্য সচিব আব্দুল মালেক এবং ভারতের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন তথ্য ও সম্প্রচার সচিব অমিত খারে।
২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর ওপর একটি বায়োপিক নির্মাণে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?







