বঙ্গবন্ধুকে নিয়ে প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ও শেখ রেহানা
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
বঙ্গবন্ধুকে নিয়ে প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ও শেখ রেহানা
শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় ‘লাইটিং দ্য ফায়ার অব ফ্রিডম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শিরোনামে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। ২১ ফেব্রুয়ারি বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নিজের বক্তব্য শেষে এই প্রদর্শনী ঘুরে দেখার সময় তাদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন সায়মা ওয়াজেদ পুতুল।
প্রদর্শনীতে এসে বিভিন্ন চিত্রকর্ম ও আলোকচিত্র দেখার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে দাঁড়িয়ে সেলফি তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং মেয়ে সায়মা ওয়াজেদ। এ সময় চিত্রকর্মগুলো নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের শাসকগোষ্ঠী রবীন্দ্র সঙ্গীত নিষিদ্ধ করার পর তৎকালীন পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ প্রদর্শনীতে দেখে সরাসরি আন্দোলনে অংশ নেয়ার স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, তাদের আন্দোলন অংশ নেয়ার ছবি পত্রিকায় প্রকাশিত হলে কয়েকদিন বাসা থেকে বের হতে দিতেন না মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব।
এ সময় প্রদর্শনীতে দেখানো জাতির পিতার ৭ মার্চের ভাষণ শুনে আবেগে আপ্লুত হয়ে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা। একে অপরকে জরিয়ে ধরে সম্পূর্ণ ভাষণ শোনেন। সবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত অন্যান্য শিল্পকর্মগুলো ঘুরে দেখেন তাঁরা।
মুজিববর্ষ উপলক্ষে আগামী ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সকলের জন্য উন্মুক্ত থাকছে ‘লাইটিং দি ফায়ার অব ফ্রিডম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ প্রদর্শনীর কার্যক্রম।
শিল্পকলা একাডেমিতে ৭ থেকে ১৫ ফেব্রুয়ারি সিসমিক মুভমেন্ট নিয়ে আয়োজন করা হয় ঢাকা আর্ট সামিট। মুজিববর্ষে পালনের অংশ হিসেবে এই আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রাখা হয় বিশেষ প্রদর্শনী ‘লাইটিং দি ফায়ার অব ফ্রিডম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’। ঢাকা আর্ট সামিট শেষ হয়ে গেলেও বঙ্গবন্ধুকে নিয়ে আয়োজিত এই প্রদর্শনী সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে ৩১ মার্চ পর্যন্ত। আয়োজিত এই প্রদর্শনীতে তথ্যগত সহয়তা প্রদান করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ











