বঙ্গবন্ধুকে নিয়ে লেখা দু’টি বইয়ের মোড়ক খুললেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৫ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
বঙ্গবন্ধুকে নিয়ে লেখা দু’টি বইয়ের মোড়ক খুললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিয়ে লেখা দুইটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন।
প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এমএম ইমরুল কায়েস জানান, আজ বিকেলে প্রধানমন্ত্রী তাঁর জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনক আমার নেতা আমার’ এবং ‘জয় বাংলা (সাক্ষাৎকার ১৯৭০-৭৫) শেখ মুজিবুর রহমান’ শীর্ষক দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করেন।
তিনি বলেন, প্রথম বইটি বঙ্গবন্ধু, তাঁর পরিবার এবং সমসাময়িক ঘটনাবলীর ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখাগুলোর সংকলন। আর দ্বিতীয় বইটি ১৯৭০ থেকে ’৭৫ সাল পর্যন্ত জাতির পিতা প্রদত্ত সাক্ষাৎকার এবং আলাপচারিতা।
জাতির পিতার বড় মেয়ে শেখ হাসিনা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনক আমার নেতা আমার’ বইটির ভূমিকায় লিখেছেন, বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: জনক আমার নেতা আমার’ বই প্রতিটি পাঠকের জন্যই এক অনন্য উপহার।
তিনি বলেন, এই বইয়ে পাঠক বঙ্গবন্ধুর জীবন কথা ও সংগ্রাম গাঁথার সমান্তরালে খুঁজে পাবেন গোটা বাঙালি জাতির উন্মেষকথা ও বিজয় গাঁথা কারণ বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। পাশাপাশি, ১৫ আগষ্ট ১৯৭৫-এর কালো অধ্যায়, হত্যাকান্ডের বিচারের মাধ্যমে বাঙালির কলঙ্কমোচন ও শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর গল্পও খুঁজে পাওয়া যাবে।
চারুলিপি প্রকাশন প্রকাশিত বইটির সম্পাদনা করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
‘জয় বাংলা’ শীর্ষক বইটি সম্পর্কে শেখ হাসিনা ভূমিকায় লেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান তাঁর দেয়া সাক্ষাৎকার ও আলাপচারিতা।
তিনি বলেন, ‘জয় বাংলা (সাক্ষাৎকার ১৯৭০-৭৫) শেখ মুজিবুর রহমান’ গ্রন্থভূক্ত দেশি-বিদেশি লেখক, সাংবাদিক ও সাহিত্যিকদের সঙ্গে এই আলাপচারিতা ও সাক্ষাৎকার পড়তে পড়তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচিত্র-বর্ণিল-ব্যতিক্রম ও বর্ণাঢ্য জীবনের বহু অজানা অধ্যায় উন্মোচিত হবে। পাশাপাশি, তাঁর মহৎ, মানবিক, দক্ষ-দূরদর্শী রাজনৈতিক ও রাষ্ট্রনৈতিক সত্তা সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব হবে।
শেখ হাসিনা আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শন পুরোপুরি বুঝতে হলে তাঁর এই ঐতিহাসিক গ্রন্থটি পড়তে হবে।
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











