বঙ্গবন্ধুর বায়োপিক : শেখ হাসিনা চরিত্রে অভিনয় করছেন ৩ জন
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২২ পিএম, ৩ মার্চ ২০২০ মঙ্গলবার
শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, জান্নাতুল সুমাইয়া হিমি। আর শেখ হাসিনার ছোটবেলার চরিত্রের জন্য নির্বাচিত ওয়ানিয়া জারিন আনভিতার ছবি খুঁজে পাওয়া যায়নি।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নির্মাণ করা হচ্ছে। আর এতে অভিনয় করতে ৫০টি চরিত্রের জন্য অভিনয়শিল্পীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক আরিফিন শুভ। আর নুসরাত ইমরোজ তিশা অভিনয় করবেন বঙ্গবন্ধুর স্ত্রী রেনুর (বড়বেলার) চরিত্রে। এছাড়াও শেখ হাসিনার চরিত্রে (ছোটবেলা) অভিনয় করবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও ওয়ানিয়া জারিন আনভিতা (৮ থেকে ১২ বছর বয়স)। আর জান্নাতুল সুমাইয়া হিমি অভিনয় করবেন শেখ হাসিনার বড়বেলার চরিত্রে।
বিএফডিসির এমডি নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত তালিকায় মোট ৫০ জন অভিনেতা-অভিনেত্রীর নাম প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী ছবিটির নাম নির্ধারণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু’। ছবিটি নির্মাণ করবেন ভারতীয় গুণী নির্মাতা শ্যাম বেনেগাল।
এতে পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল আইয়ুব খানের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় খলঅভিনেতা মিশা সওদাগর। তাজউদ্দীন আহমদ হবেন নায়ক ফেরদৌস, শহীদ সোহরাওয়ার্দী হবেন তৌকির আহমেদ, একেএম ফজলুল হকের চরিত্রে দেখা যাবে শহীদুল আলম সাচ্চুকে আর আবদুল হামীদ খান ভাসানী চরিত্রে অভিনয় করবেন রাইসুল ইসলাম আসাদ।
জানা গেছে, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে ‘বঙ্গবন্ধু’ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই এফডিসির বিভিন্ন ফ্লোরে সেট নির্মাণের কাজ চলছে। ৪০ কোটি টাকা বাজেটে নির্মিত ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির এই ছবিটি বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি দেওয়া হবে।
এক নজরে ‘বঙ্গবন্ধু’ ছবিতে যারা অভিনয় করবেন-

- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











