ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১৫:৪৮:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও

বজ্রপাতের কারণে সিলেটের আকাশ থেকে ঢাকায় ফিরল বিমান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৮ এএম, ২০ এপ্রিল ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

বজ্রপাত, বাতাসের বেগ ও প্রবল বৃষ্টিপাতের কারণে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েও রানওয়েতে নামতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। প্রায় ৪০ মিনিট আকাশে উড়ার পরে ফ্লাইটটি আবার ঢাকায় ফিরেছে।

মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি জানিয়েছে। 

বৈরী আবহাওয়া, বজ্রপাত ও বৃষ্টির কারণে ঢাকা থেকে সিলেটগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে না গিয়েই মাঝপথ থেকে ফিরে আসে।
 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, রাত ১১টা ৪০ মিনিটে বিমানের বিজি-৩২৩৯ ফ্লাইটটি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। সিলেট থেকে যাত্রী নিয়ে সৌদির রিয়াদে যাওয়ার কথা ফ্লাইটটির। তবে সিলেট বিমানবন্দরের ৯০ কিলোমিটার আগেই আবহাওয়ার প্রতিকূল হয়ে যাওয়ায় ফিরতে শুরু করে বিমানটি। পরবর্তীতে কোথাও অপেক্ষা না করে সরাসরি ফিরে আসে ঢাকায়।