ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ০:৫০:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

বন্ধ হচ্ছে সমালোচিত ক্যামব্রিজ অ্যানালিটিকা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:২২ এএম, ৫ মে ২০১৮ শনিবার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বহুল সমালোচিত রাজনৈতিক পরামর্শদাতা প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা বন্ধ হয়ে যাচ্ছে। এই কনসালটেন্সি ফার্মটিই ছিল ফেসবুকের ব্যবহারকারীদের তথ্য বিক্রি কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে।


রাজনৈতিক ক্লায়েন্টদের হয়ে বৈধ-অবৈধ সব পথে জনগণের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ রয়েছে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। ফেসবুক ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই তাদের তথ্যও যোগাড় করেছিল এরা। ফেসবুক একটি কুইজ অ্যাপের মাধ্যমে প্রায় ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ক্যামব্রিজ অ্যানালিটিকার কাছে বেচে দেয়ার কথা ইতোমধ্যে স্বীকারও করেছে। তবে তথ্যগুলো কীভাবে ব্যবহার হচ্ছে বা হবে তা নিয়ে মাথা ঘামায়নি।

 

অভিযোগ, ক্যামব্রিজ অ্যানালিটিকা সেই কোটি কোটি ব্যবহারকারীর তথ্য নিয়ে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল এবং যুক্তরাজ্যের ব্রেক্সিট গণভোট প্রভাবিত করার কাজে ব্যবহার করেছিল।