বন্ধ হয়ে গেল বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৫ পিএম, ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
করোনাকালে মাল্টিপ্লেক্স সিনেমা হলসহ দেশের সব সিনেমা হল দীর্ঘ পাঁচ মাস বন্ধ ছিল। করোনা পরিস্থিতির কারণে শোবিজে থমকে হাওয়া বইছে। এমনিতেই দেশে সিনেমার বেহাল অবস্থা। এরই মধ্যে জানা গেলো আর কখনোই খুলবে না দেশের সবচেয়ে বড় সিনেমা হল বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্স।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্টার সিনেপ্লেক্সের বিপণন ও জনসংযোগ কর্মকর্তা মেসবাহ উদ্দীন আহমেদ জানান, বসুন্ধরা সিটি শপিংমল কর্তৃপক্ষ আমাদের নোটিশ দিয়েছে সিনেপ্লেক্স বন্ধ করার জন্য। তাদের নতুন পরিকল্পনা রয়েছে শপিংমল নিয়ে। যদি বাড়িয়ালা ভাড়াটিয়াদের নোটিশ দেন চলে যাবার জন্য তাহলে তো চলে যেতেই হবে। তবে আমাদের অন্য সবগুলো শাখাই চালু থাকবে।
এর আগে গত ১২ আগস্ট সংবাদ সম্মেলন করে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেছিলেন, করেনোর কারণে দীর্ঘদিন সিনেমা হল বন্ধ থাকায় বাংলাদেশের সিনেমা ব্যবসায় মারাত্মক ধস নেমে এসেছে। এমতাবস্থায় সরকারি সহায়তা না পেলে তাদের সামনে স্টার সিনেপ্লেক্স বন্ধ করে দেয়া ছাড়া আর কোনো পথই খোলা থাকবে না।
সেসময় সরকারের কাছে পাঁচটি দাবি তুলে ধরেন রুহেল। সেই দাবিগুলো মধ্যে ছিল স্বাস্থ্যবিধি মেনে অনতিবিলম্বে সিনেমা হলগুলো খুলে দেয়া, জরুরি আর্থিক সহায়তা বা প্রণোদনা ঘোষণা করা, সিনেমা হলের টিকিটের সব ধরনের মূসক ও কর মওকুফ করা, সুদবিহীন ঋণ প্রদানের অনুমোদন দেয়া এবং শর্তহীনভাবে বিদেশি চলচ্চিত্র আমদানির অনুমতি দেয়া।
২০০২ সালে বসুন্ধরা সিটি শপিংমলে যাত্রা শুরু করে দেশের প্রথম ডিজিটাল এবং অত্যাধুনিক সুবিধা সংবলিত এ সিনেমা হলটি। দীর্ঘ ১৮ বছর ধরেই বসুন্ধরায় এ সিনেপ্লেক্স সাফল্যের সঙ্গে ব্যবসা করে যাচ্ছিল দেশি-বিদেশি সিনেমা প্রদর্শন করে।
-জেডসি
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার






