বন্যা পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৯ এএম, ১৯ জুলাই ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
দেশের মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়নি। মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও ঢাকা জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকবে আরও কয়েকদিন। তবে এখনও ১৩ নদীর ২২টি পয়েন্টের পানি বিপৎসীমার ওপরে অবস্থান করছে। ভারী বৃষ্টির কারণে আরও বেশ কিছু পয়েন্টের পানি বিপৎসীমার ওপরে উঠে যাবে। ফলে কিছু এলাকায় বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কাও রয়েছে।
শনিবার (১৮ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভুইয়া জানান, দেশের ১৩টি নদীর ২২ পয়েন্টের পানি এখন বিপৎসীমার ওপরে অবস্থান করছে। এখনও কিছু এলাকায় পানি বাড়ছে। আমরা আশঙ্কা করছি আগামী ২৪ ঘণ্টায় আরও কিছু পয়েন্টের পানি বিপৎসীমার ওপরে চলে যাবে। এতে দেশের কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তবে অনেক পয়েন্টের পানি স্থিতিশীল ও কমার দিকেও আছে। ফলে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও ঢাকা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
শনিবার বিকালে ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্টে পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ঘাগট নদীর গাইবান্ধা পয়েন্টে পানি ৭২ সেন্টিমিটার, করতোয়া নদীর চকরহিমপুর পয়েন্টে ১২, ব্রহ্মপুত্র নদীর নুনখাওয়া পয়েন্টে ৫৫, চিলমারী পয়েন্টে ৫০, যমুনা নদীর ফুলছড়ি পয়েন্টে ১০২, বাহাদুরাবাদ পয়েন্টে ১১১, সারিয়াকান্দি পয়েন্টে ১১৭, কাজীপুর পয়েন্টে ১০৪, সিরাজগঞ্জ পয়েন্টে ৯৬, আরিচা পয়েন্ট ৭২, গূড় নদীর সিংড়া পয়েন্টে ৫০, আত্রাই নদীর বাঘাবাড়ী পয়েন্টে ১০০, ধলেশ্বরী নদীর এলাসিন পয়েন্টে পানি ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে এখন প্রবাহিত হচ্ছে। কালিগঙ্গা নদীর তারাঘাট পয়েন্টে ২৯, পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ১০৬, ভাগ্যকুল পয়েন্ট ৫৯ এবং মাওয়া পয়েন্টে ৫৫ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে ২৬, কুশিয়ারা নদীর অমলশীদ পয়েন্টে ৩৪, শেওলা পয়েন্টে ১৩ এবং পুরাতন সুরমা নদীর দিরাই পয়েন্টের পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীগুলোর পানি কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মার উপ ও শাখা নদ-নদীগুলোর পানি স্থিতিশীল অবস্থায় আছে। আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর পানি কমতে পারে। উত্তর-পূর্বাঞ্চলে মেঘনার উজানের অববাহিকার প্রধান নদীগুলোর পানি কমছে, যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় পুরাতন ব্রহ্মপুত্র নদ জামালপুর পয়েন্টের পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।
এদিকে জেলাগুলোর মধ্যে আগামী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাটোর ও মানিকগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। অন্যদিকে মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও ঢাকা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।
আজ দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে তেঁতুলিয়ায় ১২১ মিলিমিটার। এছাড়া ঢাকা বিভাগে ১১, ময়মনসিংহে ৩, সিলেটে ২০, রাজশাহীতে ৩, খুলনার চুয়াডাঙ্গায় ৮ এবং বরিশালের ভোলায় ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
-জেডসি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা



