বন্যাদুর্গতদের পাশে বিজিবি, এ পর্যন্ত ৪০৭১৬ পরিবারে ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ এএম, ২৯ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাসমূহে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষকে উদ্ধার তৎপরতা, তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত বন্যাদুর্গত এলাকার ২,৯১৪ জনকে উদ্ধার; ৪০,৭১৬টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং ৬,৯৭৮ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) ৬,৫২০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং ১,৮১২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। এর মধ্যে বন্যাদুর্গত ফেনী সদরে ১৫০টি, ফুলগাজীতে ১,৭৭৭টি, পরশুরামে ১,১৭৫টি, ছাগলনাইয়ায় ৮১৫টি, সোনাগাজীতে ৫০০টি এবং দাগনভূঁঞায় ৮৮০টি পরিবারসহ ফেনী জেলায় মোট ৫,২৯৭টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এদিকে কুমিল্লার আদর্শনগরে ৬৫০টি এবং বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় ৫২০টিসহ কুমিল্লা জেলার ১,১৭০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এ ছাড়াও রাঙ্গামাটির বরকলে বন্যাদুর্গত ৩০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার বিজিবি কর্তৃক পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত কুমিল্লার বুড়িচং এর দুর্গম বাকশীমুল হাই স্কুল এলাকার ৫০০ জন; ফেনীর জিনারহাট পশ্চিম মধুগ্রাম এলাকার ৪৮৭ জন এবং নোয়াখালীর সেনবাগের চাঁদপুর আদর্শ বিদ্যালয় এলাকার ৮২৫ জনসহ মোট ১,৮১২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











