বন্যার্তদের সহায়তা করতে ঢাবিতে কনসার্ট
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
দেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামের ভয়াবহ বন্যা পরিস্থিতি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য কনসার্টের আয়োজন করা হয়েছে। নাম দেয়া হয়েছে ‘কনসার্ট ফর কুড়িগ্রাম’। কনসার্টটির আয়োজন করেছে রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি। আগামী ২৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে কনসার্টটি অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, কুড়িগ্রামে এ বছর শতাব্দীর সবচেয়ে বড় বন্যা হয়েছে। বন্যায় জেলার নয় উপজেলার অধিকাংশ এলাকা পানির নিচে ডুবে গেছে। এতে দুই লক্ষাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অধিকাংশ এলাকায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। বন্যায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে জেলাবাসী। এমন পরিস্থিতি কুড়িগ্রামের দিকে জাতীয় ও আন্তর্জাতিক নজর ফেরাতে এ কনসার্টের আয়োজন করা হয়েছে।
রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাধারণ সম্পাদক রকিব মোহাম্মদ হাসান বলেন, ‘নানা কারণে কুড়িগ্রাম বাংলাদেশের সবচেয়ে অবহেলিত ও দরিদ্র জেলায় পরিণত হয়েছে। নদীশাসন না করায় প্রতিবছর জেলাবাসীকে ভয়াবহ বন্যা মোকাবেলা করতে হচ্ছে। এ বছরের বন্যা বিগত সকল বন্যার চেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। সহযোগিতা বঞ্চিত রয়েছে জেলার নয় উপজেলার দুই লক্ষাধিক পরিবার।’
আয়োজক সংগঠনের সভাপতি নাহিদ হাসান নলেজ বলেন, ‘কয়েকটি বাঁধ ভেঙে যাওয়ায় কুড়িগ্রাম শহরসহ পুরো জেলা পানির নীচে তলিয়ে গেছে। বর্তমানে মানবেতর জীবন-যাপন করছে কুড়িগ্রামবাসী। এমন পরিস্থিতে কুড়িগ্রামের উন্নয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এ কনসার্টের আয়োজন করা হয়েছে।’
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







