বন্যার্তদের সাহায্যে অর্থ সংগ্রহের উদ্যোগ ঢাবি শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১৯ জুন ২০২২ রবিবার
ফাইল ছবি
সিলেট এবং সুনামগঞ্জসহ দেশের আরও কয়েকটি জায়গায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীকে সাহায্য করার লক্ষ্যে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
শনিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে এ উদ্যোগ নেন। বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় অর্থ সংগ্রহের কাজ শুরু করতে চান তারা।
শিক্ষার্থীদের এ উদ্যোগ বাস্তবায়ণে ‘বন্যার্তদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা’ শিরোনামের সম্মিলিত একটি ব্যানারে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে এ কার্যক্রম চালাবেন তারা। এছাড়াও অন্যান্য সব মহল চাইলে সেখানে অনুদান দিতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, আবাসিক হল, টিএসসি, কার্জন হলসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহণে কাগজের বক্স বানিয়ে অর্থ তুলতে খুব শীগ্রই মাঠে নামবেন ঢাবি শিক্ষার্থীরা।
এ উদ্যোগের সমন্বয়কারী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সিরাজুল ইসলাম রুবেল বলেন, ‘দেশের জনগণের অর্থে পরিচালিত হয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। সাধারণ মানুষের প্রতি আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমাদের এ উদ্যোগ। আশা করছি সবার সহযোগিতা পেলে আমরা অনেক দূর এগোতে পারবো।’
সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আকরাম হোসেন বলেন, ‘দেশের যেকোন ধরনের দুর্যোগে, ক্রান্তিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করে থাকে। বরাবরের মতো চলমান এ দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করতে আমাদের এ উদ্যোগ।’
সহযোগিতা করতে ইচ্ছুক আগ্রহী ব্যক্তিরা যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে চাইলে তাদের জন্য নিম্নোক্ত দুটি মোবাইল নাম্বার দেয় হয়: ০১৯৩৪-৪৬০০৫০ ০১৮৪৩-২১৫৩৭৪
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


