বরিশালে ব্যতিক্রমী মঙ্গল শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৭ পিএম, ১৪ এপ্রিল ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ ও দুর্নীতির বিরুদ্ধে বার্তা দিয়ে মঙ্গল শোভাযাত্রা করেছে বরিশালের প্রগতিশীল রাজনৈতিক সংগঠনগুলো।
‘ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো’ স্লোগানকে ধারণ করে শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে নগরীর ফকির বাড়ি রোড থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ফকির বাড়ি রোডে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী ডা. মনীষা চক্রবর্তী বলেন, মঙ্গল শোভাযাত্রার যাত্রা শুরু হয়েছিল স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। আজকে মঙ্গল শোভাযাত্রায় যদি স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ না হয় তাহলে মঙ্গল শোভাযাত্রার বার্তা মানুষের কাছে পৌঁছাবে না। আজকের যে স্বৈরশাসন, মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, মানুষের নিপীড়িত জীবন তার বার্তা দিতেই আমরা এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছি।
সুজয় শুভ বলেন, অমঙ্গলে গোটা দেশ ভরে গেছে। জনগণের নাভিশ্বাস উঠে যাচ্ছে। এই অমঙ্গলের বিরুদ্ধে লড়াই না করে মঙ্গলের আকাঙ্ক্ষা কোনোভাবেই করার সুযোগ নেই।
আরেক অংশগ্রহণকারী নৃপেন্দ্রনাথ বাড়ৈ বলেন, সরকার মুখে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার কথা বলে। বাঙালি সংস্কৃতির কথা বলে। অথচ একটি মহলের মাধ্যমে সরকার মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। সরকার মৌলবাদী-সাম্প্রদায়িক শক্তিকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। এসবের প্রতিবাদেই আমরা এই শোভাযাত্রা করছি।
শোভাযাত্রায় ‘আমাগো চাইল-ডাইলের স্বাধীনতা লাগবো’, ‘মাংসের বদলে কাঁঠাল’, ‘ডিজিটাল নিরাপত্তা কালো আইন’-সহ বিভিন্ন স্লোগান নিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
সংগঠক হুজাইফা রহমান বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এই তিনটি সংগঠনের উদ্যোগে গঠিত গণতান্ত্রিক ছাত্রজোটের আয়োজনে শোভাযাত্রাটি আয়োজন করা হয়েছে। আমরা মানুষের সত্যিকারের মঙ্গল যাতে হয় সেইসব বিষয় তুলে ধরেছি।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







