বরিশালে মায়ের সামনে মেয়েকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৯ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
বরিশাল জেলার হিজলা উপজেলার শ্রীপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরধরে মায়ের সামনে বসে তার মেয়ে রেহেনা বেগমকে (৪০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় হামলায় নিহতের মা নুরজাহান বেগমও (৭০) গুরুত্বর আহত হয়েছেন।
নিহত দুই সন্তানের জননী রেহানা বেগম একই এলাকার মৃত আমির হোসেন হাওলাদারের স্ত্রী। সোমবার সকালে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এলাকাবাসির বরাত দিয়ে থানা পুলিশ জানায়, প্রতিবেশী মৃত আব্দুর রহিম মল্লিক এবং মৃত আব্দুল মান্নান মুন্সীর ওয়ারিশদের মধ্যে একটি জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধপুর্ণ জমির সীমানাপ্রাচীর অতিক্রম করলে রহিম মল্লিকের ছেলেরা প্রতিপক্ষ রেহেনা বেগমকে কুপিয়ে হত্যার হুমকি দেয়। রবিবার সন্ধ্যায় রেহেনা বেগম সীমানা প্রাচীর অতিক্রম করলে তার ওপর চড়াও হয় রহিম মল্লিকের পুত্র তামিম, সাব্বির ও তাদের ফুফু হাজেরা খাতুন।
এসময় রেহেনার সাথে তার মা নুরজাহান বেগম একত্রিত হয়ে প্রতিবাদ করলে যুবক তামিম ও সাব্বির তাদের ফুফু হাজেরা খাতুনের সহযোগিতায় রেহেনা এবং তার মা নুরজাহানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে। প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক রেহেনা বেগমকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের মা নুরজাহান বেগমকে রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, নিহত রেহেনা বেগমের লাশের ময়নাতদন্তের জন্য সোমবার সকালে মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি হামলাকারী ঘাতকদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
-জেডসি
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



