বরুণ-নাতাশার বিয়েতে নিমন্ত্রণ পায়নি বচ্চন পরিবার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৪ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
অনেক প্রতীক্ষা ও জল্পনার অবসান ঘটিয়ে আজ (২৪ জানুয়ারি) বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড তারকা বরুণ ধাওয়ান ও তার প্রেমিকা নাতাশা দালাল। বিয়েতে আমন্ত্রিতদের সংক্ষিপ্ত তালিকায় বলিউডের নামজাদা বহু তারকা স্থান পেলেও, সেখানে ঠাঁই মেলেনি বচ্চন পরিবারের।
আর মাত্র কিছু ঘণ্টা। তারপরই প্রেমিকা নাতাশা দালালের সাত পাকে ধরা দেবেন বলিউডের ‘বদ্রিনাথ’ বরুণ ধাওয়ান। আলিবাগের ‘দ্য ম্যানসন হাউস’-এ সাজ সাজ রব। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ম্যানসনের চারপাশে সিসিটিভি লাগানো হয়েছে। বাইরে অপেক্ষারত সাংবাদিকরা। শোনা গেছে, শুক্রবার রাতে ব্যাচেলার্স পার্টিতে চুটিয়ে মজা করেছেন বরুণ। নাচ-গান-উল্লাসে মেতেছিলেন বন্ধুদের সঙ্গে।
একই স্কুলে পড়েছেন বরুণ ও নাতাশা। বহুদিনের প্রেম দু’জনের। প্রকাশ্যে নিজের প্রেমিকার কথা কখনও বলেননি বরুণ। তবে একাধিকবার নাতাশাকে সঙ্গে নিয়ে পাপারাজ্জির ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। চলতি সপ্তাহের শুরু থেকেই আলিবাগের বাংলোতে বিয়ের প্রস্তুতি শুরু হয়। শনিবারই (২৩ জানুয়ারি) হয়েছে মেহেন্দি ও সংগীত অনুষ্ঠান।
তবে এরই মধ্যে শোনা যাচ্ছে, বরুণ-নাতাশার বিয়েতে আমন্ত্রিত নন বচ্চন পরিবারের কেউ। নিমন্ত্রণ করা হয়নি গোবিন্দকেও। উল্লেখ্য, ‘কুলি নম্বর ১’ সিনেমার রিমেকের সময় ডেভিড-বরুণের সঙ্গে গোবিন্দর মনোমালিন্য হয়। সেই জন্যই কি নিমন্ত্রিতদের তালিকা থেকে বাদ পড়লেন বলিউডের ‘হিরো নম্বর ১’? এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, আলিবাগে বরুণের বিয়েতে থাকবেন শাহরুখ খান, সালমান খান, আলিয়া ভাট, রণবীর কাপুরের মতো তারকারা।
শোনা যায়, প্রথমে ভিয়েতনামে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ করার চিন্তা ছিল বরুণের। কিন্তু করোনার কারণে তা বাতিল করতে হয়। পরে আবার ‘যুগ যুগ জিও’ সিনেমার শুটিং করতে গিয়ে নিজেই করোনায় আক্রান্ত হন বরুণ। করোনা মুক্ত হয়েই বিয়ের তোড়জোর শুরু করে দেন বলে খবর। রোববারেই প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন ডেভিডপুত্র।
-জেডসি
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ










