বরের জুতা লুকানোয় সংঘর্ষ, ভেঙে গেল বিয়ে
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৭ এএম, ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
বিয়ের অনুষ্ঠানে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে কনেপক্ষের সঙ্গে বরপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ক্ষুব্ধ বরপক্ষ কনেপক্ষের বাড়িঘরে হামলা-ভাংচুর, লুটপাট চালিয়ে বিয়ে ভেঙে দিয়ে চলে গেছে।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের গুপিয়াখালি গ্রামে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বর ও বরযাত্রীদের কাণ্ড ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে কনেপক্ষের লোকজন জানান, গুপিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে গত শুক্রবার (১৯ নভেম্বর) বিয়ে করতে আসেন। এ সময় বরের জুতা লুকানোকে কেন্দ্র করে বরপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বিয়ে না করেই কনের বাড়িতে হামলা ভাঙচুর এবং লুটপাট চালিয়ে চলে যান।
কনের স্বজনরা আরও জানান, বরকে স্মার্টফোন ও দশ আনি সোনার চেইন দিয়ে বরণ করা হয়। সেই সঙ্গে প্রায় ২০০ মানুষের খাওয়ার জন্য পাঁচ মণ দুধের দই, এক লাখ টাকা দামের গরু জবাই করে আয়োজন করা হলেও তুচ্ছ ঘটনায় বরপক্ষের লোকজন সংঘর্ষ বাধিয়ে ভাঙচুর চালায়। দাওয়াতে আসা স্বজনদের থেকে উপহার পাওয়া সব নিয়ে চলে যান বরপক্ষের লোকজন।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনার দিন ৯৯৯-এ কল পেয়ে পুলিশের একটি টিম সেখানে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এরপর উভয়পক্ষকে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের জন্য বলা হলে তারা রাজি হয়। পরে খোঁজ নিয়েছি তারা উভয়পক্ষ বসে বিষয়টি সমাধান করবে। তবে এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার







