বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত
এবার করোনা থাবা বসিয়েছে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের শরীরেও। শনিবার রাতে নিজেই টুইট করে সে কথা জানিয়েছেন অমিতাভ বচ্চন। সেই থেকে মেগাস্টারকে নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ। তার একমাত্র ছেলে অভিনেতা অভিষেক বচ্চনও করোনায় আক্রান্ত।
আজ রোববার সকালে জানা গেছে, মৃদু উপসর্গ থাকলেও অমিতাভের অবস্থা স্থিতিশীল। হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
গতকাল রাতেই মুম্বইয়ের নানাবতী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন অমিতাভ বচ্চন। এ দিন সকালে হাসপাতালের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, ‘অমিতাভ বচ্চনেরের অবস্থা স্থিতিশীল। মৃদু উপসর্গ রয়েছে তার। হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে তাকে। শরীর কেমন থাকে, টুইট করে নিজেই তা জানাবেন বলে নিশ্চিত করেছেন তিনি।’
অমিতাভের পাশাপাশি তার ছেলে অভিষেকও করোনায় আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে তিনিও নানাবতী হাসপাতালেই ভর্তি রয়েছেন।
মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানিয়েছেন, মৃদু উপসর্গ দেখা দেওয়ায় গতকাল বচ্চন পরিবারের সদস্যরা র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করান। তাতেই অমিতাভ এবং অভিষেক কোভিড পজিটিভ বলে জানা যায়।
রাজেশ টোপে আরও জানান, শনিবার জয়া বচ্চন, ঐশ্বর্যা এবং আরাধ্যারও র্যাপিড টেস্ট হয়। তাতে তাদের শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি মেলেনি। তবে তাদের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সোমবার সকালে সেই রিপোর্ট হাতে পেলেই এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











