ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৯:৩০:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

বলিউডে পা রাখছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০১ পিএম, ২৮ জুন ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বহুদিন সিনেমা পর্দা থেকে গায়েব শাহরুখ। হাতে ছবি না থাকায় সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্নের মুখেও পড়ছেন শাহরুখ। ঠিক এই সময়েই খবরে এলো দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারাকে সঙ্গে নিয়েই রুপালি পর্দায় ফিরতে চলেছেন বলিউডের বাদশা! হ্যাঁ, এরকমই খবর শোনা যাচ্ছে বলিউডের সূত্রে। সব নাকি রেডি। দক্ষিণী পরিচালক অ্যাটলির নতুন ছবিতেই নাকি জুটি বাঁধতে দেখা যাবে শাহরুখ ও নয়নতারাকে।

শোনা গিয়েছে পরিচালক অ্যাটলির এই নতুন ছবি একেবারেই নিখাত প্রেমের ছবি। আর পরিচালক নাকি চেয়েছিলেন তার বলিউডের প্রথম ছবি শাহরুখকে নিয়ে তৈরি করতে। অ্যাটলির লেখা চিত্রনাট্যও নাকি বেশ পছন্দ হয়েছে শাহরুখের। অন্যদিকে অভিনেত্রী নয়নতারার সঙ্গে এর আগে দুটি ছবি ‘রাজা রানি’ ও ‘বিজলি’তে কাজ করেছেন অ্যাটলি। সবকিছু ঠিকঠাক থাকলে তৃতীয়বার জুটি বাঁধবেন তারা। তবে এই ছবির হাত ধরেই বলিউডে পা দেবেন নয়নতারা।

তবে বলিউডের হাওয়ায় এ খবর উড়লেও, এই ছবি নিয়ে আপাতত শাহরুখের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে নয়নতারার পক্ষ থেকেও কোনও সবুজ সংকেত মেলেনি। আবার নির্মাতার পক্ষ থেকেও এখনো অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি।

শাহরুখ আপাতত ব্যস্ত রয়েছেন পরিচালক সিদ্ধান্ত আনন্দের ‘পাঠান’ ছবির শুটিংয়ে। এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহমকে। এই ছবিতে ছোট একটা চরিত্রে দেখা যাবে সালমান খানকেও।

অন্যদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে নয়নতারার ‘মুকুথি আম্মান’ ছবি। ছবিতে তার অভিনয় দারুণভাবে প্রশংসা পেয়েছে। এছাড়াও মুক্তির অপেক্ষায় থাকা ‘নেত্রিকান’ নামে এক দক্ষিণী ছবিতে দেখা যাবে নয়নতারাকে।

-জেডসি