বশেমুরবিপ্রবি ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ : আটক ৬
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে মাদারীপুর র্যাব ক্যাম্পের এক উর্দ্ধতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সংবাদ সম্মেলনে করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে গোপালগঞ্জ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। সদরের বিভিন্ন জায়গা থেকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বুধবার রাতে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের নির্মাণাধীন ভবনে দলবেঁধে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে আসেন। থানায় অভিযোগ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ওই ছাত্রীর একাধিক সহপাঠী জানান, গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগের হেলিপ্যাড এলাকায় দাঁড়িয়ে বন্ধুর সঙ্গে কথা বলছিলেন ওই ছাত্রী। ওই সময় এক অটোরিকশা থেকে নেমে সাত থেকে আটজন ছাত্র তাদের গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে বন্ধুকে মারধর করে ওই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে তারা।
গোপালগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, প্রক্টরের অভিযোগ পাওয়ার পর পরই অভিযান চালিয়ে নবীনবাগ এলাকার পিয়াস সিকদার, কলোনির অন্তর জমাদ্দার ও জীবন জমাদ্দারকে আটক করেছে পুলিশ। আজ প্রক্টরের অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত হলে তাদের গ্রেপ্তার দেখানো হয়। ঘটনায় জড়িত অন্যদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এ ঘটনার সুষ্ঠু বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে দুইদিন ধরে। শুক্রবার সন্ধ্যায় ক্যাম্পাসে জড়ো হয়ে মশাল মিছিল করেছে প্রায় ২ হাজার শিক্ষার্থী।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা



