বশেমুরবিপ্রবি ছাত্রীকে ধর্ষণ : ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ করার প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়।
এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়। প্রতিবাদে ও ধর্ষকদের বিচারের দাবিতে গতকাল রাত থেকেই শিক্ষার্থীরা গোপালগঞ্জ সদর থানার সামনে অবস্থান নেন। এ ঘটনার বিচার চেয়ে তিন দফা দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ জন্য আজ সকাল আটটা থেকে সড়ক অবরোধ করেন তারা।
গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) আয়েশা সিদ্দিকা বলেন, সড়কে আটকে পড়া যানবাহনের দীর্ঘ সারি পড়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। তদন্তে আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের বিষয়ে অগ্রগতি আছে। এ ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাবে পুলিশ।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে দিয়ে হেঁটে আসছিলেন দুই শিক্ষার্থী। এ সময় একটি অটোরিকশায় তাদের দুজনকে তুলে নেয় দুর্বৃত্তরা। পরে গোপালগঞ্জ জিলা স্কুলের নির্মাণাধীন একটি ভবনে ছাত্রটিকে বেঁধে রেখে কয়েকজন মিলে ছাত্রীকে ধর্ষণ করে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বাদী হয়ে বুধবার রাতে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেছেন।
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন







