বহুতল ভবন থেকে গৃহবধূর লাফ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১৭ জুলাই ২০২২ রবিবার
ফাইল ছবি
রাজবাড়ী শহরের বাজারে বহুতল ভবন থেকে লাফিয়ে মারা গেছেন লাকি আক্তার (২৫) নামে এক গৃহবধূ। তিনি সাবেক জেলা পরিষদ সদস্য মো. রাশিদুল হক অমির স্ত্রী।
গত শুক্রবার (১৫ জুলাই) রাত আনুমানিক ১১ টার দিকে এই ঘটনা ঘটে। রাজবাড়ী সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। পরিবারের সদস্যরা লাকির মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন যে, তিনি (লাকি) বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা ঐ ভবনের কাছেই দাঁড়িয়েছিলেন। সেসময় তারা একটা শব্দ শুনতে পান এবং তার পরপরই ঐ ভবন থেকে হৈ চৈ শুনে এগিয়ে গিয়ে দেখেন একজন মহিলা রাস্তায় পড়ে আছে।
নিহতের মামা শ্বশুর লিয়াকত আলী চৌধুরী বলেন, আমরা খবর পেয়ে দ্রুত নিচে যেয়ে দেখি লাকি পড়ে আছে। তাকে প্রথম সদর হাসপাতালে নেওয়া হয় এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। পুরো ঘটনায় আমরা শোকস্তব্ধ। কিছু বলার ভাষা পাচ্ছি না। লাকি এরকম একটি কাজ করবে তা আমরা ভাবতেও পারি না।
নিহত লাকী আক্তারের মা ইসমত আরা বেগম অভিযোগ করে বলেন, ১০ বছর পূর্বে লাকীর সঙ্গে পারিবারিকভাবে অমির বিয়ে হয়। বিয়ের পর থেকেই অমি নেশা ও অন্য নারীর প্রতি আসক্ত হয়ে নির্যাতন করে আসছিল। প্রায়ই গভীর রাতে মদ্যপ অবস্থায় বাসায় ফিরে যৌতুক দাবি করতো।তাকে শরীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। এ নিয়ে পারিবারিকভাবে কয়েকবার শালিস নিষ্পত্তি হয়।
নিহতের মেয়ে আফরিন জান্নাতুল হক (৮) বলেন, বাবা মায়ের ঝগড়া লাগতো ময়লা পরিষ্কার করা নিয়ে। আজ যখন আম্মু বাইরে থেকে আসে আব্বু বারবারই তাকে পা ধুতে বলছিলো। আম্মু পা ধোয়ার পরেও আম্মুকে আবার পা ধুতে বলে। এসময় তাদের ঝগড়া লাগে। এরপর আব্বু বাথরুমে ঢুকলে আম্মু স্যান্ডেল আনতে যাচ্ছি বলে বাইরে বেরিয়ে আসে। এর কিছুক্ষণ পরই শুনতে পাই আম্মু ৬ তলা থেকে লাফ দিয়েছে।
দাম্পত্য জীবনে রাশিদুল হক অমি এবং লাকি আক্তারের এক মেয়ে ও এক ছেলে রয়েছে। ছেলের বয়স ২ বছর।
তবে, এ বিষয়ে কথা বলার জন্য রাশিদুল হক অমির সঙ্গে কথা বলতে চাইলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু হোসেন বলেন, রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে একজন রোগী আসেন। যিনি বহুতল ভবন থেকে পড়ে গেছেন বলে জানতে পেরেছি। আমি তার কোন বাহ্যিক আঘাত দেখি নাই এবং কোন রক্তপাতও হয় নাই। আমরা তৎক্ষণাৎ ইসিজি করি এবং ইসিজি রিপোর্ট স্বাভাবিক আসলেই তার ইন্টার্নাল ডেমারেজ হয়েছে বলে ধারণা করি। আমরা তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করি।
এ বিষয়ে পুলিশ জানান, পরিবারের সাথে কথা বলে মনে হয়েছে পারিবারিক কোন কারণে এধরনের ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে আমরা মৃত্যুর কারণ জানতে পারব। তখন অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া শুরু হবে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




