বাঁধনের সিনেমায় শাহরুখ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৭ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
বলিউডে প্রথমবার পা রাখছেন বাংলাদেশী অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘খুফিয়া’ নামের একটি সিনেমায় ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী টাবুর সঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন তিনি। জানা যায়, এই সিমেনায় ‘ইনডিরেক্ট ক্যামিও’ চরিত্রে দেখা যাবে বলিউড বাদশা শাহরুখ খানকে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা বিশাল ভরদ্বাজ।
ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমরা একসঙ্গে কাজ করার জন্য দীর্ঘ দিন ধরে চেষ্টা করছি। এমনকি ‘জওয়ান’ সিনেমার পরও আমাদের মাঝে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। ভক্তরা যখন আমাদের একসঙ্গে দেখার জন্য অপেক্ষা করছেন, তখন সুপারস্টারকে (শাহরুখ) ‘খুফিয়া’ সিনেমায় ‘ইনডিরেক্ট ক্যামিও’ চরিত্রে দেখতে পাবেন।
শাহরুখকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের বিষয়ে বিশাল ভরদ্বাজ বলেন, খুফিয়া সিনেমায় ক্যামিও তো হয়ে গেছে। কিন্তু আমরা এখন একসঙ্গে একটি সিনেমা নির্মাণের আশা করছি। আমার মন বলছে, এটি হবে। এমনকি শাহরুখ খানও বলেছেন, হয়তো এটি হবে।
আগামী ৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘খুফিয়া’। মুক্তিকে সামনে রেখে গত ১৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। ২ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারের ভাঁজে ভাঁজে রহস্য, অ্যাকশন এবং রোমান্স। পুরো ট্রেইলার জুড়ে টাবুর উপস্থিতি নজর কেড়েছে। মাঝামাঝি সময়ে পর্দায় বাঁধনের আগমন, শেষভাগে তার ঝলক কৌতূহল তৈরি করে দর্শক মনে।
গুপ্তচরবৃত্তি নিয়ে অমর ভূষণের বিখ্যাত উপন্যাস ‘এস্কেপ টু নো হোয়্যার’। এই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে বাংলাদেশি একজন মেয়ের চরিত্রে আজমেরি হক বাঁধন অভিনয় করেছেন। টাবু ও বাঁধন বাদেও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, আশিষ বিদ্যার্থী, আলি ফজল, ওয়ামিকা গাব্বি আরও অনেকে। সূত্র: নিউজ১৮
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










