বাংলাদেশ ও পাকিস্তান সিরিজের প্রথম টেস্টে কাল
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৭ পিএম, ৭ মে ২০২৬ বৃহস্পতিবার
ছবি: বিসিবি/ফেসবুক
জয় দিয়ে সিরিজ শুরুর লক্ষ্য নিয়ে আগামীকাল শুক্রবার পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। চলমান চতুর্থ চক্রে দুই টেস্ট খেলে একটিও জিততে পারেনি টাইগাররা। যে কারণে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে টেস্টটি।
চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে এ বছরের শুরুতে শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচ খেলে ১-০ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ।
গত চক্রে ১২ টেস্টের মধ্যে ৪টিতে জিতে পয়েন্ট টেবিলে সপ্তম স্থান পেয়েছিল বাংলাদেশ। চার জয়ের মধ্যে ৩টিই ছিল বিদেশের মাটিতে। এরমধ্যে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে ঐতিহাসিক সিরিজও ছিল। ঐ সফরের আগে ১২টি হার ও একটি ড্র’র পর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় টাইগাররা।
বিদেশের মাটিতে সাফল্য পেলেও ঘরের মাঠে বাংলাদেশের পারফরমেন্স ভালো নয়। ছয় টেস্টে খেলে মাত্র একটি জয় পেয়েছে টাইগাররা।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান প্রথম ইনিংসের ব্যাটিং পারফরমেন্স দলের সাফল্যের চাবিকাঠি হবে।
গত চক্রে ঘরের মাঠে ছয় টেস্ট খেলে মাত্র দু’বার ইনিংসে ৩শ রানের বেশি করতে পেরেছে বাংলাদেশ। ২০২৩ সালে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৩১০ ও ৩৩৮ রান করেছিল তারা। ঐ টেস্ট ১৫০ রানে জিতেছিল টাইগাররা।
প্রথম টেস্টকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমরা যদি ৪’শ বা তার কাছাকাছি রান তুলতে পারি। সেটি আমাদের জন্যই খুব ভালো হবে।’
তিনি আরও বলেন, ‘সবাই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারে না এবং আমি চাই না কেউ তার স্বাভাবিক খেলার ধরণ পরিবর্তন করুক। গুরুত্বপূর্ণ বিষয় হলো রান করা। আমরা ৮০ ওভারে ৪’শ রান করলাম নাকি, ১২০ ওভারে করলাম তাতে কিছু আসে যায় না। আমাদের প্রথম ইনিংসে বড় রান করা গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশের পেস আক্রমণেরও প্রশংসা করেন শান্ত। যা সাম্প্রতিক বছরগুলোতে বিদেশের মাটিতে দলের সাফল্যে বড় ভূমিকা রেখেছে। টাইগার দলনেতা বলেন, ‘আমাদের পেসাররা দুর্দান্ত পারফরমেন্স করছে। গত মৌসুমে বিদেশের মাটিতে পেসারদের পারফরমেন্স অসাধারন ছিল। কিন্তু ব্যাটিংয়ে আমাদের ধারাবাহিকতার অভাব ছিল।’
তিনি আরও বলেন, ‘পরিস্থিতি যাই হোক, ব্যাটারদের লড়তে হবে এবং দলের জন্য সেরা পারফরমেন্স দিতে হবে। আশা করি তারা দায়িত্ব নিয়ে খেলবে এবং বোর্ডে ভালো স্কোর জমা করবে। সম্প্রতি পেসাররা সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত বোলিং করেছে। আশা করি টেস্টেও তারা দুর্দান্ত ফর্ম ধরে রাখতে পারবে।’
বাংলাদেশকে সমীহ করছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। বাংলাদেশের উন্নতি স্বীকার করেছেন তিনি। বিশেষ করে পেস বোলিং ইউনিটে। মাসুদ বলেন, ‘কোনো সন্দেহ নেই যে, পেস বোলিং ইউনিট হিসেবে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। কিন্তু আমি দু’দলের বোলিং আক্রমণের তুলনা করতে চাই না। আমি মনে করি, দু’দলেরই শক্তিশালী বোলিং লাইন-আপ আছে। আমরা এই সিরিজ নিয়ে সবচেয়ে বেশি ফোকস করছি। আমাদের ধাপে ধাপে এগোতে হবে। এই সিরিজে দল হিসেবে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই।’
বাংলাদেশের মতো পাকিস্তানও চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দুই ম্যাচ খেলেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে তারা।
মাসুদ বলেন, ‘সব দলের ফাইনালে খেলা এবং শিরোপা জয়ের স্বপ্ন থাকে। কিন্তু এই মুহূর্তে আমাদের মনোযোগ বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে। সামনের চ্যালেঞ্জ ভালোভাবে সামলানো এবং সাফল্য পাওয়া।’
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য











