বাংলাদেশ থেকে করোনা টিকা নিচ্ছে না হাঙ্গেরি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৬ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ থেকে করোনাভাইরাসের টিকা নেবে না হাঙ্গেরি। দেশটির একটি পত্রিকা জানিয়েছে, কৃতজ্ঞতাস্বরূপ পাঁচ হাজার কোভিড ভ্যাকসিন দিতে চেয়েছিল বাংলাদেশ। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ টিকা তারা নেবে না।
গত বৃহস্পতিবার গণমাধ্যম হাঙ্গেরি টুডে’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হাঙ্গেরির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার পাঁচ হাজার ডোজ কোভিড ভ্যাকসিন শুভেচ্ছা-স্বরূপ হাঙ্গেরিকে দেয়ার প্রস্তাব দিয়েছিলো, হাঙ্গেরি এই ভ্যাকসিন নিতে চায় না। তবে, ভ্যাকসিন গ্রহণ না করার কারণ জানানো হয়নি।
দেশটির ট্যাবলয়েড পত্রিকা ব্লিক বুধবার জানিয়েছিলো, সংযুক্ত যমজ শিশু রাবেয়া ও রোকাইয়াকে সফল অপারেশনের মাধ্যমে আলাদা করা এবং অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশনের হাঙ্গেরিয়ান চিকিৎসকদের ৫০০ রোগীর প্ল্যাস্টিক সার্জারির কৃতজ্ঞতা স্বরূপ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার পাঁচ হাজার ডোজ ভ্যাকসিন হাঙ্গেরিকে দেয়ার প্রস্তাব দিয়েছিলো বাংলাদেশ।
গত রোববার জাতীয় সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছিলেন, ইউরোপের দেশ হাঙ্গেরি বাংলাদেশের কাছে পাঁচ হাজার ডোজ করোনাভাইরাসের টিকা চেয়েছে। সেটা পাঠানো হবে। এ ছাড়া বলিভিয়াও টিকা চেয়ে চিঠি দিয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধান্ত দেবেন।
-জেডসি
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











