বাংলাদেশ নারী ক্রিকেট দলের হতাশার রেকর্ড
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫১ এএম, ৩ ডিসেম্বর ২০২২ শনিবার
সংগৃহীত ছবি
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে দ্বিতীয় কম মাত্র ৩২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ নারী দল। স্বাগতিক দলের ১৬৪ রানের জবাবে ব্যাটারদের চরম ব্যর্থতায় ম্যাচটি ১৩২ রানের বিশাল ব্যবধানে হারলো বাংলাদেশ।
নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বনিন্ম রানে অলআউট হলো বাংলাদেশ। ২০১৮ সালে কক্সবাজারে পাকিস্তানের বিপক্ষে ৩০ রানে গুটিয়ে গিয়েছিলো তারা। এখন পর্যন্ত এটিই টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বনিন্ম দলীয় রান।
নিউজিল্যান্ডের কাছে ১৩২ রানে হার বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হার। আগেরটি ছিলো ২০২০ সালে অস্ট্রেলিয়ার কাছে ৮৬ রানের পরাজয়।
শুক্রবার ক্রাইস্টচার্চে টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। ব্যাট হাতে ২০ ওভারে ৩ উইকেটে ১৬৪ রান করে নিউজিল্যান্ড। দলের পক্ষে অধিনায়ক সোফিয়া ডিভাইন সর্বোচ্চ ৪৫ রান করেন। বাংলাদেশের জাহানারা আলম-নাহিদা আকতার ও রিতু মনি ১টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১৬৫ রানের জবাবে নিউজিল্যান্ডের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পন করে বাংলাদেশের ব্যাটাররা। ১৪ দশমিক ৫ ওভার ব্যাট করে ৩২ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের কোন ব্যাটাররাই দুই অংকের কোটা পার করতে পারেনি। সর্বোচ্চ ৬ রান করেন রিতু মনি। ৫ রান করে করেন ফারজানা হক ও ফাহিমা খাতুন। নিউজিল্যান্ডের পেসার লিয়া তাহুহু ৬ রানে ৪ উইকেট নেন।
১-০ ব্যবধানে পিছিয়ে থেকে আগামী ৪ ডিসেম্বর ডানেডিনে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশের নারীরা।
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল



