বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার
অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল
প্রথমবারের মত বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। আগামী ১৭ মার্চ বাংলাদেশে পা রাখতে চলেছে দলটি।
আজ মঙ্গলবার অস্ট্রেলিয়া নারী দলের বাংলাদেশ সফরের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। এর আগে শুধুমাত্র আইসিসি ইভেন্টে একে অপরের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দল। এরমধ্যে ২০২২ বিশ্বকাপে একবার এবং ২০২০ এবং ২০২৩ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’বার মুখোমুখি হয় তারা।
তবে এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলবে দু’দল।
বাংলাদেশ সফরের সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে।
তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে- ২১, ২৪ এবং ২৭ মার্চ। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে।
টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে- ৩১ মার্চ, ২ এবং ৪ এপ্রিল। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো শুরু হবে দুপুর ১২ টায়।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে ৫ এপ্রিল বাংলাদেশ ছাড়বে অস্ট্রেলিয়া নারী দল।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











