ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ৩:১৩:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

বাংলাদেশকে চতুর্থ স্বর্ণ পদক এনে দিলেন হুমায়রা

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ৩ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এসএ গেমসের ত্রয়োদশ আসরে দ্বিতীয় পদক জিতলেন হুমায়রা আক্তার অন্তরা। মোহাম্মদ আল আমিন হোসেন ও মারজানা আক্তার পিয়ার পর কারাতে ইভেন্টে স্বর্ণ জিতলেন হোমায়রা। মেয়েদের এটি দ্বিতীয় স্বর্ণ পদক। সবমিলিয়ে এখন পর্যন্ত এটি বাংলাদেশের চতুর্থ সোনা জয়।

মঙ্গলবার মেয়েদের কারাতে কুমিতে অনূর্ধ্ব-৬১ কেজির ফাইনালে নেপালের আনু গুরংকে ৫-২ পয়েন্টে হারিয়ে দেশকে দিনের তৃতীয় সোনার পদক এনে দেন অন্তরা।

এর আগে কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কাউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে এদিন বাংলাদেশকে দ্বিতীয় স্বর্ণ এনে দেন মারজানা আক্তার পিয়া।

এ স্বর্ণ জয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ গতবারের সাফল্য ছুয়ে ফেলল। ২০১৬ সালে ভারতের গুয়াহাটি ও শিলংয়ে বাংলাদেশ চারটি স্বর্ণ জিতেছিল।

এরও আগে লাল-সবুজের হয়ে দিনের প্রথম পদক জেতেন মোহাম্মদ আল আমিন। কারাতে ফাইনালে পাক অ্যাথলেট জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়ে সোনা জেতেন তিনি।

আর সোমবার বাংলাদেশকে প্রথম সোনা এনে দেন দিপু চাকমা। তায়কোয়ান্দো ডিসিপ্লিনে ছেলেদের একক পুমসায় ঊর্ধ্ব-২৯ শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারান তিনি। তবে দেশকে প্রথম পদক এনে দেন হুমায়রা। সেবার ব্রোঞ্জ জেতেন তিনি।

-জেডসি