বাংলাদেশকে দ্রুত সময়ে ভ্যাকসিন দিতে অঙ্গীকারাবদ্ধ ভারত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৪ পিএম, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ভারত দ্রুততম সময়ে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে অঙ্গীকারাবদ্ধ। এছাড়া প্রতিবেশী দেশগুলোকে আমরা যত দ্রুত সম্ভব ভ্যাকসিন সরবরাহ করতে চাই।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) ঢাকায় ভারতীয় হাইকমিশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।
এর আগে সকাল ৯টায় রাজধানীর বারিধারার ভারতীয় চ্যান্সেরি কমপ্লেক্সে যথাযথ মর্যাদায় উদযাপিত হয় ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত শুধু একা করোনা প্রতিরোধে ইমিউনিটি বাড়াতে চায় না, প্রতিবেশী দেশগুলোরও ইমিউনিটি বাড়াতে চাই আমরা।
উল্লেখ্য, গতকাল সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকা উদ্ভাবিত (করোনা ভাইরাসের) ৫০ লাখ টিকার প্রথম চালান টঙ্গীতে বেক্সিমকো ফার্মার নিজস্ব ওয়ারহাউজে এসে পৌঁছেছে।
বেক্সিমকো ফার্মাটিউক্যালস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা জানান, বাংলাদেশে সেরাম ইনস্টিটিউটের এক্সক্লুসিভ ডিস্টিবিউটর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে সোমবার সকাল ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারত থেকে করোনা ভাইরাসের ওই টিকার প্রথম চালান এসে পৌঁছে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে বিশেষায়িত ৯টি ভ্যানে করে টিকাগুলো পুলিশ প্রহরায় গাজীপুর মহানগরীর টঙ্গী চেরাগ আলী এলাকায় অবস্থিত বেক্সিমকো ফার্মার ওয়ারহাউজে রাখা হয়।
রাব্বুর রেজা বলেন, টঙ্গীর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কারখানায় ১৫ মিলিয়ন (ভ্যাকসিন) ভায়াল ধারণ ক্ষমতা বিশিষ্ট দুইটি ওয়্যার হাউস রয়েছে। ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এ ভ্যাকসিন সংরক্ষণ করতে হয়। বিশেষায়িত এ ওয়্যার হাউজে নির্ধারিত তাপমাত্রাসহ বিশেষ পরিবেশ মেনটেইন করা হচ্ছে। শুধু ওয়্যার হাউসেই নয়, পরিবহণের সময় ভ্যানেও ওই পরিবেশ ও তাপমাত্রা বজায় রাখা হয়েছে।
তিনি জানান, আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের যে ল্যাবরোটরি আছে সেখানে রিলিজ সার্টিফিকেটের জন্য এ ভ্যাকসিনের কিছু স্যাম্পলসহ ডকুমেন্ট সাবমিট করতে হবে। আজকে কিংবা কালকে এসব আমরা জমা দেব। ল্যাবে জমা দেওয়ার পর ওনারা তা রিলিজ করে দিলে ডিজি হেলথ অফিসের সরবরাহ করা তালিকা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ভ্যাকসিন ৬৪ জেলায় আমাদের ফ্রিজার ভ্যানে করে পৌঁছে দেওয়া হবে।
-জেডসি
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২











